টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 3 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খিলগাঁওয়ে দ্রুতগামী প্রাইভেটকারে ধাক্কায় অটো রিক্সা চালকের মৃত্যু।

প্রতিবেদক
কে এস ইসলাম
February 3, 2026 4:04 am

রাজধানীর খিলগাঁও থানা মেরাদিয়া বাজার এলাকায় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় মোঃ শাহিন(৪৮)নামের অটোরিকশা চালক নিহত।

সোমবার(০২ ফেব্রুয়ারি)রাত সোয়া একটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই)
অনয় চন্দ্র পাল জানান,আমরা খবর পেয়ে মেরাদিয়া বাজার এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ব্যাটারি চালিত অটোরিক্সা চালককে গুরুতর অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আমরা আশেপাশের লোকের মুখে জানতে পারি দ্রুতগামী একটি প্রাইভেটকার ব্যাটারি চালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে চালক গুরুতর আহত হন। পরে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় প্রাইভেটকার জব্দ করা হয়েছে,মরদেহ ময়নাতদন্তে জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহত অটো রিক্সা চালকের গ্রামে বাড়ি, হবিগঞ্জ জেলার লাখাই থানা সাতাক এলাকার মোঃআলাউদ্দিনের ছেলে।বর্তমান মেরাদিয়া পুরাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা আতাউর রহমান আশিক।

মন্ত্রী মিল্লাতের গাড়ি উল্টা পথে,মামলা

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা

বড় রদবদল পুলিশে

বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

সমাজকর্মী সৈয়দ মোস্তফা আলম মাসুমের পিতা সৈয়দ মো. বদিউল আলমের দাফন সম্পন্ন, শোক প্রকাশ

কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির সাবেক এমপি আমির হোসেন ভূইয়ার মনোনয়নপত্র সংগ্রহ

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী: অর্থমন্ত্রী