টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 1 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 1, 2026 11:52 pm

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১১০ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন খুলনা বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এই সময়ে ৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ১৩৮ জন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০৭ জন। এর মধ্যে ৬২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৪ শতাংশ নারী। এই বছর ছয়জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।গত বছর ডেঙ্গুর দাপট দেখা গেলেও চলতি বছরের এ পর্যন্ত মশাবাহিত এই রোগে মৃত্যুর সংখ্যা কম। গত মার্চ ও এপ্রিলে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। তার আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দু্জন করে এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে-পল্লবীতে নিজ নির্বাচনী এলাকার জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের পাশে : আমিনুল হক

স্ত্রীর জীবন ‘‘বাঁচাতে’’ নিজের কিডনি দিলেন স্বামী

রাজবাড়ীর পাংশায় রাসেল ভাইপার সাপের কামড়ের শিকার এক কৃষক

নির্বাচনে জিতলে প্রত্যেক নাগরিককে ৫ হাজার ডলার দেওয়া হবে: ট্রাম্প

বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশি-সহ নিখোঁজ ২৫০

ওস্তাদ অমিতাভ বড়ুয়ার ১৯ তম মৃত্যুবার্ষকীতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন

ইরান যুদ্ধ ঘিরে ‘প্রতি ঘণ্টায়’ পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব

মার্কিন নৌ-অবরোধ না তুললে লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের