টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 31 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 31, 2026 12:51 pm

দেশজুড়ে মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করতে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলারের বা স্থানীয় মুদ্রায় ২৯ কোটি ৩২ লক্ষ ৮০ হাজার টাকার চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার মুখপাত্র পূর্ণিমা রাইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

দূতাবাস জানায়, পঞ্চগড় জেলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাবিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের বৃহত্তর এই সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার (হবনিড়ৎহ ধিৎসবৎং) ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম (নৎবধঃযরহম বয়ঁরঢ়সবহঃ), গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার উপকরণ। যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০ জেপিওজি, জেএসআই ও ইউনিসেফ-এর মাধ্যমে এসব সরঞ্জাম ও উপকরণ দুর্গম এলাকাসহ দেশজুড়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে।

এই সহায়তা বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থা সুদৃঢ করা এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের উদ্ভাবনকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে।। দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মৃত্যু

ইলেকট্রিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট সৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দিরে বীর সনাতনী সংঘের জল-শরবত সেবা ও মহাপ্রসাদ বিতরণ

লালবাগ ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য: অনুসন্ধান করায় যুগান্তরের সাংবাদিককে প্রাণনাশের হুমকি!

সোনামসজিদ সীমান্তে ভারতীয় ট্রাকসহ ৫,৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

সাংবাদিক এম এ কাদের ইউপি সদস্য হলে উন্মোচিত হতে পারে উন্নয়নের নব দিগন্ত

লোডশেডিং এ জনসচেতনতা সৃষ্টিতে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতিপক্ষের গুলিতে ইন্টারনেট ব্যবসায়ী আহত

গাড়ির ধাক্কায় ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু

চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল

সংরক্ষিত নারী আসনে প্রথম দিনেই বিএনপির ফরম নিলেন ৫৪৪ জন