টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 2 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার সরাসরি চালকদের বিরুদ্ধে হবে ট্রাফিক মামলা: ডিএমপি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 2, 2026 11:49 pm
এবার সরাসরি চালকদের বিরুদ্ধে হবে ট্রাফিক মামলা: ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান বলেছেন, এখন থেকে সড়ক আইন লঙ্ঘনের ঘটনায় অন্তত ৫০ শতাংশ ক্ষেত্রে গাড়ির মালিকের পরিবর্তে সরাসরি চালকের বিরুদ্ধে মামলা করা হবে। মঙ্গলবার (২ জুন) ডিএমপির এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আনিসুর রহমান বলেন, অনেক ক্ষেত্রে গাড়ির মালিকের নামে মামলা হলেও প্রকৃতপক্ষে আইন ভঙ্গ করেন চালক। তাই চালকদের জবাবদিহির আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, চালকের বিরুদ্ধে মামলা হলে তাকে জরিমানা পরিশোধ করতে হবে এবং একই সঙ্গে ডিমেরিট পয়েন্ট পদ্ধতিতে তার ড্রাইভিং লাইসেন্স থেকে নির্দিষ্ট পয়েন্ট কেটে নেওয়া হবে। এর ফলে ভবিষ্যতে কোনো চালক নিয়োগের আগে তার লাইসেন্সের রেকর্ড ও পয়েন্ট পরিস্থিতি যাচাই করতে পারবেন গাড়ির মালিকরা।

ভুয়া মামলার আশঙ্কা প্রসঙ্গে মো. আনিসুর রহমান বলেন, পুলিশের পক্ষ থেকে কখনও কোনো পাসওয়ার্ড, ওটিপি বা গোপন কোড চাওয়া হবে না। ট্রাফিক সংক্রান্ত যে কোনো নোটিশ বা মামলার কপিতে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্বাক্ষর থাকবে। পাশাপাশি ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের কর্মকর্তাদের স্বাক্ষরও সংযুক্ত থাকবে।

এদিকে খুব শিগগিরই যানবাহনের নম্বরপ্লেটের মান ও দৃশ্যমানতা যাচাইয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি। অভিযানে নম্বরপ্লেট সঠিকভাবে স্থাপন করা হয়েছে কি না এবং তা স্পষ্টভাবে পড়া যায় কি না, সে বিষয়গুলো খতিয়ে দেখা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান

হাসনাতের আসনে গণঅধিকারের প্রার্থীকে সমর্থন দিল বিএনপি

‎প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের সঙ্গে ছাত্রদল নেতা নবীনূর ইসলামের সৌজন্য সাক্ষাৎ

নিরাপত্তাহীনতায় দিশেহারা সাংবাদিকপেশা, উত্তরণের উপায় কি?

৫ সেপ্টেম্বর ছয় দাবিতে ১১-দলীয় ঐক্যের লংমার্চ দেশবাসীকে লংমার্চ সফল করার আহ্বান মিয়া গোলাম পারওয়ারের

নাসিরনগর ভলাকুট কে বি উচ্চ বিদ্যালয়ে ছাত্র শিক্ষক ও অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাহুবলে বৃষ্টির মধ্যেই রাস্তায় বসে পড়লেন এনসিপি নেতারা

মৌচাক ফ্লাই ওভারের উপরে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আশুলিয়ায় জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আইয়ুব আলী সিকদার আটক

কুমিল্লা কান্দিরপাড়ে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে সিলভার আলী ও কাজী টাওয়ারের কাজ বন্ধের নির্দেশ