টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 25 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের সঙ্গে ছাত্রদল নেতা নবীনূর ইসলামের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
মোঃ শান্ত খান
February 25, 2026 1:37 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি নবীনূর ইসলাম নবীন।
‎
‎সম্প্রতি প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে ছাত্রদল নেতা নবীনূর ইসলাম নবীন ফুলেল শুভেচ্ছা জানান।
‎
‎ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সমসাময়িক জাতীয় বিষয়, তরুণ সমাজের ভূমিকা এবং শিক্ষার্থীদের অগ্রগতিসংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
‎
‎সাক্ষাৎকালে ছাত্রদল নেতা নবীনূর ইসলাম নবীন বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা রাখতে হবে। তিনি শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং গঠনমূলক সামাজিক সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ তরুণ নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণকে স্বাগত জানিয়ে বলেন, দেশের কল্যাণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে এবং এ প্রচেষ্টায় সবার সহযোগিতা প্রয়োজন।
‎
‎উল্লেখ্য, ছাত্রদল নেতা নবীনূর ইসলাম নবীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন এবং সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত

যমুনা অভিমুখে বিসিএস পরীক্ষার্থীরা, পুলিশের বাধা

রাজারহাটে চেয়ারম্যানকে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান

তিতাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ

দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

অনুমোদনের অপেক্ষায় ৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প

জুলাই নিয়ে কটূক্তি : শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে থানায় জিডি

নারীর সঙ্গে ইউএনওর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

দেশের ছয় জেলায় এসপি পদে রদবদল