টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 3 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু জাতিসংঘ নয়, বাংলাদেশের ওপর সারা বিশ্বের আস্থা রয়েছে: শামা ওবায়েদ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 3, 2026 6:17 pm

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী নির্বাচিত হওয়া দেশের মানুষের জন্য গর্বের বিষয় এবং এটি বাংলাদেশের গণতন্ত্রের বিজয়। তিনি বলেন, শুধু জাতিসংঘ নয়, সারা বিশ্বের বাংলাদেশের ওপর আস্থা রয়েছে। এই নির্বাচন সেই আস্থারই প্রমাণ। বুধবার (৩ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেন, এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার সফলতার প্রতিফলন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হাদি হত্যাকাণ্ডের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত প্রার্থী হাদি হত্যা নিয়ে কী মন্তব্য করেছেন, তা বাংলাদেশের আমলে নেওয়ার মতো বিষয় নয়। তবে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ এসেছে। তবে তিনি কোন দেশ সফর করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নিজেই।

এ সময় তিনি আরও জানান, মিয়ানমার সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থানে থাকতে বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা,ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে রাসায়নিক সতর্কতা,নিরাপদে সরানো হলো কর্মীদের

বাঁচানো গেলো না বাসের ধাক্কায় আহত মাসুদকে ২০ দিন লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যু

ইরান থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ১৮৬ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা অবস্থান করছে এমন হোটেলগুলো টার্গেট করা হবে: ইরান

রাজধানীর চারপাশের নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

আমিরাতের ৫ অতিথিকে সঙ্গে নিয়ে বীরগঞ্জে দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন এমপি মনজুরুল ইসলাম

হাতিরঝিলে বড় মগবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার

পল্টনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুয়েছেন এক প্রবাসী

অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান