টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 4 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসইসির নতুন চেয়ারম্যান মো. মাসুদ খান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 4, 2026 7:23 pm

পুঁজিবাজারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি)-এর চেয়ারম্যান হিসেবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো. মাসুদ খান-কে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড-এর চেয়ারম্যান।

এছাড়া সংস্থার তিনজন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে। এরা হলেন- ঢাকা ব্যাংক সিকিউরিটিজ-এর ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক সিএফএ, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব ও আশা ইন্টারন্যাশনাল-এর ফাইনান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জুন) তাদের এ পদে নিয়োগ দিয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য তাদের এসব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে এদিন সকালেই বিএসইসি’র চেয়ারম্যান পদ থেকে খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার পদত্যাগ করেছেন। আর পদত্যাগকারী কমিশনাররা হলেন- মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন।

খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। একই বছরের ২ জুন মু. মহসীন চৌধুরী কমিশনার হিসেবে নিয়োগ পান। পরে ২৮ আগস্ট মো. আলী আকবর, ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ এবং সর্বশেষ ২০২৫ সালের ২৯ জুলাই মো. সাইফুদ্দিন কমিশনার হিসেবে দায়িত্ব নেন।

প্রসঙ্গত: নতুন নিয়োগপ্রাপ্ত মাসুদ খান ২০২০ সালের জুলাই মাস থেকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ক্রাউন সিমেন্ট গ্রুপ বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছেন। তিনি বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস, জিএসকে এবং স্থানীয় করপোরেট গ্রুপে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন, যার মধ্যে ২৩ বছর বোর্ড লেভেলে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। মাসুদ খান-এর প্রায় ৫০ বছর বিভিন্ন শীর্ষস্থানীয় বহুজাতিক ও স্থানীয় কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর টিটিপাড়ায় ডিবির ব্লক রেইডে গ্রেফতার ৫৮

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চারজন, শপথ আজ হতে পারে

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের আতঙ্ক এসআই মেহেদী হাসানকে নিয়ে ফেসবুকে মিথ্যাচার

একটি ছাড়া আফ্রিকার ৫৩ দেশকে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ দিলো চীন

কোনো নেতার ভাষণ বাজানোর জন্য কাউকে হয়রানি করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর যুদ্ধের দায়ভার চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর গুলশানের বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দেশের ৬ জেলায় সেনা মোতায়েন,আইনশৃঙ্খলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সরবরাহ কমের জন্যে নয়, তেলের সংকট তৈরি করা: মির্জা ফখরুল