টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 25 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরবরাহ কমের জন্যে নয়, তেলের সংকট তৈরি করা: মির্জা ফখরুল

প্রতিবেদক
ঠাকুরগাঁও প্রতিনিধি
April 25, 2026 12:27 am

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে জ্বালানি তেলের সরবরাহ কম নেই, অসাধু চক্রের অনৈতিক ব্যবসার কারণে সংকট তৈরি হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিশ্ব পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ থাকলেও দেশে বড় ধরনের তেলের সংকট নেই। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাব বিশ্বব্যাপী পড়লেও বাংলাদেশে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মন্ত্রী অভিযোগ করেন, একটি মহল কৃত্রিমভাবে সংকট তৈরি করে অনৈতিকভাবে তেল বিক্রি করছে। জনভোগান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সময় জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২৬ এপ্রিল ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ঠাকুরগাঁও বিমানবন্দর চালু ও মেডিকেল কলেজ স্থাপনের প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থের চেক ও সরকারি বরাদ্দপত্র বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নকআউট পর্বে কানাডাকে উড়িয়ে টানা দুই বিশ্বকাপের কোয়ার্টারে উঠে ইতিহাস গড়লো মরক্কো

এক সপ্তাহে ২৪৫ ফ্লাইট বাতিল

নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান

বাবার চেয়েও কি কঠোর হতে পারে ছেলে মোজতবা খামেনির প্রতিরোধ

গাঁজা পাওয়ায় একজনকে ৩ মাস কারাদণ্ড, অন্যজনের বিরুদ্ধে নিয়মিত মামলা

সালমান শাহ্ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মাঠে নামছে সালমান শাহ্ ভক্তরা

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২৮৫ বোতল স্কাফ ও ১৫ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন হাজারও মানুষ

‎সাংবাদিককে হুমকি ও লাঞ্ছনার অভিযোগে সাধারণ ডায়েরি

পাবনায় রমাদান ফুড প্যাক বিতরণ করলেন এডভোকেট শিমুল বিশ্বাস