টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 5 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুশইন ঠেকাতে সীমান্তবর্তী জলজ এলাকায় কঠোর নজরদারিতে কোস্ট গার্ড

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 5, 2026 10:12 pm

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ড সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে। শুক্রবার (৫ জুন) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন সীমান্তবর্তী এলাকার সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে সার্বক্ষণিক টহল কার্যক্রম ও নজরদারি জোরদার করেছে। কোস্ট গার্ডের দায়িত্বপূর্ণ বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় এখন পর্যন্ত কোনো পুশইনের ঘটনা পরিলক্ষিত হয়নি।সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে পুশইন প্রতিরোধসহ যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। সুন্দরবনসহ সীমান্তসংলগ্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি, ড্রোন সারভেইলেন্স এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদার করেছে কোস্ট গার্ড।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সাব্বির আলম আরও বলেন, আমরা সচেতন নাগরিকদের আহ্বান করছি পুশইন সংক্রান্ত যেকোন তথ্য কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ প্রদান করে পুশইন রোধে সহযোগিতা করুন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হিমালয়ের হিমেল হাওয়ায় বিপর্যস্ত বীরগঞ্জ: গভীর রাতে অসহায়দের পাশে ইউএনও

বীরগঞ্জে ছাত্র–যুব–নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনার লিভার প্রতিস্থাপনে সহায়তা দিতে চায় পাকিস্তান

বাড়ছে হামলার তীব্রতা,ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র হারালো ৭ যুদ্ধবিমান

রাজধানীর বনানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

পুলিশকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: আইজপি

নাসির নগরে শীতের দাপট বাড়তেই ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্র বিক্রি

ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান

মাদক ও জুয়ার বিরুদ্ধে সোচ্চার বিএনপি নেতা আবু হানিফ মিয়ার ওপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

মমতার তৃণমূলে বড় ধাক্কা: সব পদ থেকে ইস্তফা দিলেন রাজ্য সভাপতি