টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 10 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হিমালয়ের হিমেল হাওয়ায় বিপর্যস্ত বীরগঞ্জ: গভীর রাতে অসহায়দের পাশে ইউএনও

প্রতিবেদক
মোজাম্মেল হক
January 10, 2026 1:54 pm

উত্তরের হিমালয় থেকে নেমে আসা তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা। টানা প্রায় দশ দিন ধরে কনকনে শীত, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন কার্যত স্থবির। দিনে মাঝে মধ্যে দুই-তিন ঘণ্টা রোদ মিললেও অধিকাংশ সময় কুয়াশা আর শীতের দাপটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, অসহায় বৃদ্ধ, নারী ও শিশুরা। কুয়াশার কারণে শিশুদের চলাচল ও দৃষ্টিশক্তিও পড়েছে বিঘ্নে।

এমন পরিস্থিতিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বুধবার (২৪ ডিসেম্বর) থেকে প্রায় প্রতিদিনই গভীর রাতে কনকনে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে তিনি উপজেলার প্রত্যন্ত গ্রাম, গোধুলি বৃদ্ধাশ্রম, বিভিন্ন এতিমখানা ও অলিগলি ঘুরে শীতার্ত মানুষের খোঁজ নেন। খোলা আকাশের নিচে কিংবা জরাজীর্ণ ঘরে শুয়ে থাকা শতাধিক অসহায় মানুষের হাতে নিজে কম্বল তুলে দেন তিনি।

রাতের কুয়াশার দাপটে যখন হাত বাড়ালেও সামনে কিছু দেখা যাচ্ছিল না, তখন ইউএনও সুমা খাতুন খুঁজে খুঁজে বের করেন শীত নিবারণের সামান্য সম্বলহীন মানুষগুলোকে। কারও ঘর নেই, কারও নেই পর্যাপ্ত শীতবস্ত্র। এমন অসহায় অবস্থায় একটি কম্বলই হয়ে ওঠে তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। কখনও কাঁধে জড়িয়ে দিয়েছেন কম্বল, কখনও সযত্নে হাতে তুলে দিয়েছেন তা।

ইউএনওর এই মানবিক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা। তারা বলেন, এত গভীর রাতে একজন ইউএনও নিজে এসে আমাদের খোঁজ নেবেন, কম্বল দেবেন—এটা আমরা কল্পনাও করিনি। এই শীতে এই কম্বল আমাদের প্রাণ বাঁচাবে।
স্থানীয়দের মতে, উপজেলা নির্বাহী কর্মকর্তার এই উদ্যোগ প্রমাণ করে প্রশাসন মানেই শুধু ফাইল-কলম আর অফিসকক্ষ নয়; প্রশাসন হতে পারে বিপদে পড়া মানুষের সবচেয়ে কাছের আশ্রয়স্থল।

এ বিষয়ে ইউএনও সুমা খাতুন বলেন, এই তীব্র শীতে কেউ যেন কষ্ট না পায়, সেটাই আমাদের মূল লক্ষ্য। প্রশাসনের দায়িত্ব শুধু দাপ্তরিক কাজ নয়, মানুষের পাশে দাঁড়ানোও আমাদের মানবিক দায়বদ্ধতা।

হাড়কাঁপানো শীতের এই রাতে প্রশাসনের এমন সরাসরি উপস্থিতি অসহায় মানুষের মনে শুধু উষ্ণতা নয়, নতুন করে বেঁচে থাকার সাহসও জুগিয়েছে। একই সঙ্গে স্থানীয়রা সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারি উদ্যোগের পাশাপাশি সবাই এগিয়ে এলে কোনো শীতার্ত মানুষকেই আর কষ্ট পেতে হবে না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রস্তুত জাতীয় ঈদগাহ, একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন ৩৫ হাজার মুসুল্লি, শামিল হবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ ও ৫০০ শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা, একাধিক বিমানের ক্ষয়ক্ষতি

রাউজানে সমাজ সংস্কার ও মাদক বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা

ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের চট্টগ্রাম জেলার ১১ হাজারসহ অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রমে ১৪২তম উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব উদযাপন

৫০ বছর আগে এক ইহুদির তৈরি ‘লোগো’ এখনও মেসিদের বুকে

ট্রেনের ছাদে গাঁজার চালান ১২ কেজি গাঁজা জব্দ

‎ফুলপুর ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন,সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার

ট্রেনে কাঁটা পড়ে এক শ্রমিকের শরীর থেকে পা  বিচ্ছিন্ন