টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 5 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেট অধিবেশন ঘিরে ডিএমপির কঠোর নির্দেশনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 5, 2026 10:14 pm

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (৬ জুন) দিবাগত রাত থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে জানানো হয়েছে। শুক্রবার (৫ জুন) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

এতে বলা হয়, রোববার (৭ জুন) সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবন এলাকা ও আশপাশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৮ ও ২৯ ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে নির্দিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকর দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে—মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত ময়মনসিংহ রোড, বাংলামোটর লিংক রোড থেকে সার্ক ফোয়ারা পর্যন্ত এলাকা, পান্থপথ থেকে ফার্মগেট পর্যন্ত অংশ, মিরপুর রোডের শ্যামলী থেকে ধানমন্ডি-১৬ সংযোগস্থল, রোকেয়া সরণি থেকে বিজয় সরণি পর্যন্ত এলাকা, ইন্দিরা রোড থেকে মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্ত, পাশাপাশি জাতীয় সংসদ ভবন ও এর সংরক্ষিত এলাকা এবং সংশ্লিষ্ট সব সড়ক ও গলিপথ।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

শাপলা চত্বর হত্যা মামলা দীপু মনি-ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু কারাগারে

কুমিল্লায় ৫০ অভিযানে গ্রেপ্তার ১০০

গোল্ডেন বুটের লড়াইয়ে জমে উঠেছে তারকাদের প্রতিযোগিতা

নাসিরনগর চাপড়তলায় ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন প্রশাসন

শিক্ষার্থীদের নৈতিক স্খলন দেখা যাচ্ছে, ফিরিয়ে আনতে হবে – শিক্ষামন্ত্রী

নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন,আটক মার্কিনিদের মুক্তি দিতে ইরানকে অনুরোধ করবে যুক্তরাষ্ট্র

২৮০ কোটি টাকায় বিলাসবহুল সুপারইয়ট কিনলেন নেইমার

সতর্কবার্তা জারির পরপরই রিয়াদে বিকট বিস্ফোরণ