টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 13 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ৫০ অভিযানে গ্রেপ্তার ১০০

প্রতিবেদক
এ কে পলাশ
September 13, 2026 3:09 pm

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ২২৪ পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) গত ২৪ ঘণ্টায় জেলার সব থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের উদ্যোগে বিভিন্ন এলাকায় একযোগে ৫০টি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ২১ জন মাদক ব্যবসায়ী ও ৭৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) প্রক্রিয়ায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জেলা পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছে জেলা পুলিশ

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্প ইরানের কাছে আত্মসমর্পণ করে ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন

হাদির খুনিদের তথ্য প্রকাশে ৭ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

ইসলামী ঐক্যজোটের একাংশকে বের করে দিল ইসি

ক্ষয়ক্ষতির গোপন রিপোর্ট ফাঁস,মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ছিল ধারণার চেয়েও ভয়াবহ

পিকআপ ভ্যান বাসের সংঘর্ষ চালক নিহত

নাসিরনগরে বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্র মহলের কেন্দ্রীয় সম্মেলন

এশিয়ার জলসীমা থেকে ইরানের ৩টি তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যুদ্ধে ইতিমধ্যেই ‘বিজয়’ অর্জন করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নাসিরনগরে মাইকিং করে এমপির কাছে রাস্তা মেরামতের আবদার

নিখোঁজের দু’দিন পরে নির্মাধীন ভবনে লিফটের বেজমেন্টে জমে থাকা পানি মিলল নিরাপত্তা কর্মীর মরদেহ