টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 6 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁনশিকারী সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ৩

প্রতিবেদক
নাজমুল হাসান
June 6, 2026 11:03 pm

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত এলাকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর বিশেষ অভিযানে ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ, তিনটি মোবাইল ফোন ও একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) বেলা আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল ভোলাহাট উপজেলার শিকারী গ্রামে অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. কাজী ইব্রাহীমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আটককৃতরা হলেন— আলালপুর গ্রামের মো. মাহাবুবুর রহমান (১৯), মো. জাহিদুল ইসলাম (১৯) এবং হাউসপুর গ্রামের মো. সাগর হোসেন (১৬)। অভিযানের সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি ইজিবাইক জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মাদক ও অন্যান্য আলামতের আনুমানিক মূল্য ৪ লাখ ২৪ হাজার ৬০০ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জব্দকৃত আলামতসহ ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গোমস্তাপুরে শিশু শরিফা হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে আশ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

রাজধানীতে চার বছরে শিশুকে ধর্ষণে চেষ্টা গ্রেপ্তার সজিব

গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক-১

জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

বিএনপির ২ হাজার ২৭৬ নেতাকর্মী গুম-খুনের তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে ফের অভিযোগ

আবারও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

বগুড়ার উদ্দেশে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী

রাউজান উত্তর গুজরা নব বারদী কৈলাস ধামে অনাথ আশ্রমের ছাদ ঢালাই চলমান: ভক্তদের প্রতি সহায়তার আহ্বান