টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 7 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৬ নবজাতকের মৃত্যু জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় নিলো আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 7, 2026 9:31 pm

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় পেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে তাদের এই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। নতুন নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৯ জুন বিকেল ৫টার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজের লিখিত জবাব দাখিল করতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না- এই মর্মে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ করা হয়। এর জবাব দিতে শেষ সময় নির্ধারণ করা হয়েছিল রোববার বিকেল ৫টা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ পাশ

রাজধানীর পল্লবীতে শিশু হত্যার অভিযোগ

তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার বিএনপি থেকে একই আসনে নমিনেশন নেওয়ার জন্য দৌড়ঝাঁপ

গাজাগামী নৌবহর থেকে আটক শহিদুল আলম কারাগারে!

সিসিটিভি বিশ্লেষণে রহস্য উদ্ঘাটনঃ অটোরিকশা চালক হত্যা মামলায় তিন ছিনতাইকারী আটক

বগুড়া-৬ আসনে উপনির্বাচনে সাড়ে ৪ লাখ ভোটারের ভোটকেন্দ্র ১৫০টি

যুদ্ধবিরতির সময়ে হামলার নতুন নতুন লক্ষ্যবস্তু ঠিক করেছে ইরান: সেনাবাহিনীর মুখপাত্র

লেবাননে ইসরায়েলি সেনা নিহত

ইরানের জন্য ‘ভয়ঙ্কর অশনিসংকেত’, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হাজার হাজার প্যারাট্রুপার