টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 29 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির সময়ে হামলার নতুন নতুন লক্ষ্যবস্তু ঠিক করেছে ইরান: সেনাবাহিনীর মুখপাত্র

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 29, 2026 8:58 pm

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বন্ধ থাকার (যুদ্ধবিরতি) সময়কালে ইরানের সামরিক বাহিনী তাদের লক্ষ্যবস্তুর তথ্যভান্ডার হালনাগাদ ও পুরোপুরি সমৃদ্ধ করেছে এবং একই সঙ্গে সামরিক সরঞ্জামের মানোন্নয়ন করেছে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। মঙ্গলবার (২৮ এপ্রিল) ইরান পূর্ণ সামরিক প্রস্তুতির মধ্যে অবস্থায় রয়েছে জানিয়ে এক টেলিভিশন অনুষ্ঠানে সেনাবাহিনীর মুখপাত্র বলেন, সেনাবাহিনী এই যুদ্ধকে শেষ বলে মনে করছে না। তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

ব্রিগেডিয়ার আকরামিনিয়া বলেন, যুদ্ধ শুরুর পর থেকে যখনই লড়াই থেমেছে ও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তখনই শত্রুপক্ষের ওপর অনাস্থার কারণে সেনাবাহিনী তাদের লক্ষ্যগুলো হালনাগাদ করা, লক্ষ্যবস্তুর তালিকা সম্পূর্ণ করা, প্রশিক্ষণ অব্যাহত রাখা এবং যুদ্ধকালীন অভিজ্ঞতা কাজে লাগানোর প্রক্রিয়া চালিয়ে গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এই সেনা কর্মকর্তা আরও বলেন, সেনাবাহিনী তাদের সামরিক সরঞ্জাম উৎপাদন ও মানোন্নয়ন উভয় কাজই করেছে এবং ইরানের জন্য পরিস্থিতি মূলত এখনো যুদ্ধকালীন অবস্থার মতোই রয়ে গেছে।

সেনাবাহিনীর মুখপাত্র বলেন, বাহিনীর নজরদারি, পর্যবেক্ষণ ও সরঞ্জাম সজ্জিত করার কার্যক্রম কোনো বিরতি ছাড়াই অব্যাহত রয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, শত্রু যদি আবারও কোনো আগ্রাসন চালায়, তবে তাদের ইরানের নতুন নতুন সামরিক সরঞ্জাম, কৌশল এবং লড়াইয়ের নতুন জায়গায় মোকাবিলা করতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আইজিপির সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন প্রতিনিধি দলের সাক্ষাৎ

জুলাই চেতনা নিয়ে ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে ‘১৯৭ কিলোমিটার’ গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, হাসপাতালে ১৮

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

দুবাই, সিংগাপুর থেকেই ঢাকার শ্রমবাজার নিয়ন্ত্রণের চেষ্টা স্বপনসহ তার সিন্ডিকেটের সদস্যরা

ভবিষ্যতে যেন জ্বালানি সংকট না হয়, সে ব্যাপারে জোর দেওয়া হচ্ছে

সাত দিনের এআই প্রশিক্ষণের সমাপণী করবেন তথ্যমন্ত্রী, সাংবাদিকতায় এআই দক্ষতা বাড়াতে ডিআরইউর প্রশিক্ষণ কর্মশালা শেষ হচ্ছে শুক্রবার

কেন্দ্রীয় ব্যাংক গঠন করল দুই হাজার কোটি টাকার তহবিল

রাজধানীর টিটিপাড়ায় ডিবির ব্লক রেইডে গ্রেফতার ৫৮