গত ২৬ই এপ্রিল রোববার দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার প্রথম পাতায় “উত্তরা বিআরটিএ’র উপ-পরিচালক সুব্রত কুমার দেবনাথ সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি অপকর্মের বিস্ফোরক অভিযোগ, আওয়ামী লীগের দোসর, গড়েছেনে অঢেল সম্পত্তি” শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন উত্তরা বিআরটিএ’র উপ-পরিচালক সুব্রত কুমার দেবনাথ।
প্রতিবাদে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে “উত্তরা বিআরটিএ’র উপ-পরিচালক হিসেবে সততার সাথে কাজ করে আসছি। একটি কু-চক্রি মহল আমাকে হেয়ও প্রতিপন্ন করার লক্ষ্যে প্রতিবেদককে ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে এই মিথ্যা ও বানোয়াট সংবাদটি প্রচার করিয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পরবর্তীতে জানা গেল প্রকাশিত সংবাদটি তথ্য সঠিক ছিল না ।
এছাড়াও দুর্নীতির ডায়েরিসহ আরো অনেক নিউজ পোর্টালে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে । প্রকাশিত সংবাদের বিষয়ে জনাব সুব্রত কুমার দেবনাথ ব্যক্তিগত তথ্য যাচাই করে জানা যায় বাস্তবতার সাথে তথ্যের কোন মিল নাই এবং সাবেক এমপি জনাব পংকজ কুমার নাথ আপন ভাই নয়। সেই সাথে প্রতিবেদকদের অনুরোধ জানাচ্ছি এমন ভুল তথ্য থেকে সংবাদ প্রচার না করার জন্য।
প্রতিবাদে
সুব্রত কুমার দেবনাথ
উপ-পরিচাউপ-পরিচালক
বিআরটিএ, সার্কেল-০৩ উত্তরা, ঢাকা।



















