টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধসহ ১৫ বিষয়ে ইরানের সাথে সমঝোতার দাবি ট্রাম্পের

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 24, 2026 7:10 am

ইরানের সঙ্গে চলমান আলোচনায় বড় ধরনের অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, যা বাস্তবায়িত হলে দীর্ঘদিনের উত্তেজনা নিরসনের পথ খুলে যেতে পারে। সোমবার (২৩ মার্চ) যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব তথ্য জানান। এর আগে রবিবার গভীর রাত পর্যন্ত যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ দূতের সঙ্গে বৈঠক করেন তিনি।

ট্রাম্পের দাবি, আলোচনার উদ্যোগ ইরানের পক্ষ থেকেই এসেছে এবং পুরো প্রক্রিয়া ইতিবাচকভাবে এগিয়েছে। তিনি বলেন, এই আলোচনা সফল হলে দীর্ঘদিনের সংঘাতের একটি বড় সমাধান সম্ভব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, সমঝোতার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো—ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শর্ত হিসেবে ট্রাম্প বলেন, ইরানকে তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। তার ভাষ্য, এ বিষয়ে ইতোমধ্যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে ট্রাম্পের ঘনিষ্ঠ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার অংশ নিচ্ছেন। ইরানের পক্ষ থেকে অংশগ্রহণকারী প্রতিনিধির পরিচয় স্পষ্ট না করলেও ট্রাম্প তাকে একজন ‘সম্মানিত নেতা’ হিসেবে উল্লেখ করেন।

এদিকে সম্ভাব্য সমঝোতা বাস্তবায়নের জন্য পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়ে ট্রাম্প সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি না হলে পুনরায় সামরিক অভিযান শুরু করা হতে পারে।

তিনি আরও জানান, সোমবার আরও কয়েকটি টেলিফোন আলাপ হওয়ার কথা রয়েছে এবং শিগগিরই সরাসরি বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ওয়ারী চলন্ত রিক্সা থেকে পড়ে এক যুবকের মৃত্যু

কুমিল্লায় অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-১

গৃহায়নের সম্পত্তি নিয়ে তিন গোষ্ঠীর দখলদারি: মাসে ৩৫ লাখ টাকার হিসাব কোথায় যাচ্ছে?

ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ শুরু

বিমানমন্ত্রী হঠাৎ শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে, যাত্রীসেবার মানোন্নয়নে গুরুত্বারোপ

নাসিরনগরে বিশ্বকাপের উন্মাদনায় জার্সি বাজারে জোয়ার, বিক্রির শীর্ষে আর্জেন্টিনা ও ব্রাজিল

নিউমার্কেট এলাকায় সড়‌কে একাধিক ‌‘ককটেল’

দেশের আকাশে ‘রহস্যময়’ আলো

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

অন্তর্বর্তীকালীন সরকারকে ভয়াবহ পরিণতিতে পড়তে হবে হুঁশিয়ারি (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান