টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 13 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 13, 2026 8:03 pm

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এ পর্যন্ত ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। শনিবার (১৩ জুন) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, তিনটি এয়ারলাইন্সের মাধ্যমে মোট ১২৭টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। বাংলাদেশ সময় ১৩ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত ১২৭টি ফিরতি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৮টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হজ অফিস সূত্র জানা যায়, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার ১০ জন হজ পালন করেছেন।

এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে এখন পর্যন্ত ৫০ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৭ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

হজ বুলেটিন অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১০ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা নিয়েছেন এবং ১৮ জন হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া বাংলাদেশি মেডিকেল সেন্টারগুলো ৬২ হাজার ৮৩৭ জন হাজিকে চিকিৎসা ও পরামর্শসেবা দিয়েছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম।

চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মেঘনা ঘাটে ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ এক জনের মৃত্যু

ডেমরায় গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

প্রধানমন্ত্রীর জন্য বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ: সেতুমন্ত্রী

ভারতে একযোগে সবার ফোনে গুরুতর সতর্কবার্তা

ঢাকা-১৪ আসনে এস এ সিদ্দিক সাজুকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিএনপির মশাল মিছিল

কারাগার থেকে হাসপাতালে নেওয়া হলো গুরুতর অসুস্থ ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে

হুমকির পর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি

বিদ্যুৎস্পৃষ্ট

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে এক কয়েদির মৃত্যু

সোনালী ব্যাংকের ডিজিএমের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ (পর্ব-১)