টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 13 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনালী ব্যাংকের ডিজিএমের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ (পর্ব-১)

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 13, 2026 10:48 am

সোনালী ব্যাংকের গোপালগঞ্জ ও মিরপুর অঞ্চলের সাবেক  উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোঃ তানজিমুল ইসলামের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, ঋণ অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

মোঃ তানজিমুল ইসলামের টিআইএন নম্বর ২৮৯০৬৮৯৪৬৩৬১, তাঁর স্থায়ী ঠিকানা দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার, ডাকঘর মাহেরপুর, পরমেশ্বরপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযোগকারী মোঃ আনিসুল ইসলামের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তানজিমুল ইসলাম বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট থেকে আর্থিক অনিয়মে জড়িত ছিলেন। এ ছাড়া ব্যাংকে কর্মরত থাকাকালে জামানতবিহীন ঋণ বিতরণ, ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ প্রদান এবং এর বিনিময়ে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগও আনা হয়েছে।

অভিযোগপত্রে তানজিমুল ইসলাম ও তাঁর পরিবারের নামে ঢাকার মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, সাভার, গাজীপুর ও দিনাজপুরে একাধিক বাড়ি, ফ্ল্যাট ও জমি থাকার দাবি করা হয়েছে। পাশাপাশি একটি ব্যক্তিগত গাড়ি ক্রয় এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগও উল্লেখ করা হয়েছে। তবে এসব সম্পদের প্রকৃত মালিকানা, অর্থের উৎস ও অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগকারী সংশ্লিষ্ট কর্মকর্তার স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংকিং লেনদেন, ঋণ বিতরণ এবং আর্থিক কার্যক্রম খতিয়ে দেখে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মোঃ তানজিমুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হযনি।

‘‘অনুসন্ধান ছলছে’’ আগামী পর্বে থাকছে আরও চাঞ্চল্যকর তথ্য!

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উত্তর বাড্ডার একটি বাসা থেকে ঢাবির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

উলিপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান-২ লাখ টাকা জরিমানা

নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা সরকারের নেই

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অজ্ঞাতনামা মারাদেহ

দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নারীর মৃত্যু

যাত্রাবাড়ী থেকে হুমায়ুন কবির নামে এক পুলিশ সদস্যের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ

বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন

রাউজানে শ্রীশ্রী মা রক্তেশ্বরী ও মা মগধেশ্বরী মন্দির সেবা সংঘের উদ্যোগে বার্ষিক মহোৎসব

নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে আট’ক ৩