টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 14 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলকে কাঁপিয়ে দিলেন ১৮ বছর বয়সী বুয়াদ্দি

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 14, 2026 7:41 pm

নাম তার আইয়ুব বুয়াদ্দি। বয়স মাত্র ১৮। গত রাতে ব্রাজিলের বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে মরক্কোর হয়ে অভিষেক হয় এই তরুণ মিডফিল্ডারের। আর প্রথম আন্তর্জাতিক ম্যাচেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ব্রাজিলকে কাঁপিয়ে দিয়েছেন তিনি।

পুরো নব্বই মিনিট মাঠ চষে বেড়িয়েছেন ১৮ বছর বয়সী বুয়াদ্দি। কাসেমিরো, ব্রুনো গিমারাইসদের মতো তারকারাও ম্লান হয়ে গেলেন তার সামনে। রক্ষণ থেকে আক্রমণ, সর্বত্র তার সরব উপস্থিতি। ৬৬টি পাসের মধ্যে সফল ৬১টি। আর ফাইনাল থার্ডে ১৬টি পাসের সবকটিই দিয়েছেন নির্ভুলভাবে। ছয়টি বল রিকভার করেছেন, পাঁচবার আটকে দিয়েছেন ব্রাজিলের অ্যাটাকারদের।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অথচ কয়েক মাস আগেও বুয়াদ্দির মরক্কোর হয়ে খেলা নিশ্চিত ছিল না। জন্ম ফ্রান্সে। বয়সভিত্তিক দলে খেলেছেন ফ্রান্সের হয়ে। তবে বাবা-মায়ের জন্মসূত্রে মরক্কোর প্রতিনিধিত্ব করার সুযোগ ছিল তার। এই বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে আনুষ্ঠানিকভাবে মরক্কোর জার্সি গায়ে দেওয়ার অনুমতি পেয়েছেন।

বুয়াদ্দির পারফরম্যান্সে বেশ খুশি মরক্কোর কোচ আইয়ুব ওয়াহবি। ম্যাচ শেষে তিনি বলেন, ওর বয়স ১৮ হলেও ওকে নামানো নিয়ে কোনো ঝুঁকি ছিল না। আমি বয়স দেখে দলে নিইনি ওকে, পারফরম্যান্স দেখে নিয়েছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন

বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে এক দর্জর মৃত্যু

কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪

গার্মেন্টসে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: উপদেষ্টা মাহ্দী আমিন

মাদকবিরোধী অভিযান

সেনাবাহিনী ও র‌্যাব-২ এর মাদকবিরোধী যৌথ অভিযান গ্রেফতার ১২ জন

ডব্লিউটিও’র সতর্কবার্তা ৮০ বছরের মধ্যে চরম সংকটে বিশ্ব বাণিজ্য!

ঢাকা জেলা ছাত্রদল উত্তরের সংগ্রামী সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনের জন্মদিনে সাভার পৌর ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা 

কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিউ ফিউচার লাইফের মতবিনিময় সভায়

ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের