টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 14 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’, হোঁচট খেয়ে বললেন ব্রাজিল কোচ

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 14, 2026 7:46 pm

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে। বাংলাদেশ সময় রোববার (১৪ জুন) ভোরে নিউজার্সিতে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সেলেসাও। ইসমায়েল সাইবারির গোলে পিছিয়ে পড়ার পর ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত সমতাসূচক গোলে পয়েন্ট ভাগাভাগি করে নিতে পেরেছে ব্রাজিল।

১৯৩৪ সালের পর এটাই প্রথমবার ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হারের মুখোমুখি হওয়ার শঙ্কায় পড়েছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করেন, দলটি প্রত্যাশিত মানের ফুটবল খেলতে পারেনি। পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন কোচ আনচেলত্তি। তিনি বলেন, ‘ম্যাচের শুরুটা আমাদের জন্য কঠিন ছিল। খেলোয়াড়দের মধ্যে কিছুটা অস্থিরতা ও স্নায়ুচাপ কাজ করেছে।’

তার ভাষ্য, আমরা ভালো খেলিনি, কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। এটা বিশ্বকাপের প্রথম ম্যাচ। শুরু থেকেই দল নিখুঁত খেলবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। ফলটা খারাপ নয়, তবে পরের ম্যাচ থেকে উন্নতি করতে হবে। প্রথম ম্যাচের ওপর ভিত্তি করে বিশ্বকাপ জেতা যায় না।

গোলদাতা ভিনিসিয়ুস জুনিয়রও স্বীকার করেছেন, শুরুতে মন্থর খেলায় ভুগেছে ব্রাজিল। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা খুব খারাপভাবে শুরু করেছি। প্রথম গোল হজম করার পর ছন্দে ফেরা কঠিন হয়ে যায়, বিশেষ করে যখন এটা বিশ্বকাপের প্রথম ম্যাচ।’

তিনি আরও বলেন, ‘আমাদের উন্নতি করতে হবে এবং এগিয়ে যেতে হবে। প্রতিযোগিতা মাত্র শুরু হয়েছে। বিশ্বকাপে সহজ ম্যাচ বলে কিছু নেই।’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল সাধারণত শক্ত অবস্থানেই থাকে। তবে ১৯৩৪ সালের পর এবারই প্রথম তারা উদ্বোধনী ম্যাচে হারার আশঙ্কায় পড়েছিল। মরক্কো কোচের নির্দেশ ছিল নির্ভয়ে খেলতে, যা ম্যাচের শুরুতে কার্যকর প্রমাণিত হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা

মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন, প্রতিশোধের স্লোগানে উত্তাল ইরান

অস্ত্রোপচার সম্পূর্ণ,‘ওসমান হাদিকে, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

এফবিসিসিআই নির্বাচনে অযোগ্য প্রার্থীদের রাজনৈতিক ছত্রচ্ছায়ায় প্রভাব বিস্তারের অভিযোগ

বীরগঞ্জে উপজেলা বিএনপির নির্বাচনী সমাবেশ

বিশ বছরের যুদ্ধ শেষে ৪৫০০ সেনা হারানোর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

চাকরি হারালের পালিয়ে থাকা পুলিশের ৬ কর্মকর্তা

ফের পানিতে তলিয়ে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু