টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 15 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 15, 2026 6:03 pm

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা‌য় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৫ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পবন বঢ়েকে তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে নিয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানাতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দিল্লিতে সোমবার (১৫ জুন) শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান গত রোববার (১৪ জুন) সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ওই বৈঠকে তার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।

কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরও গত রোববার (১৪ জুন) সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। পরে তিনি সোমবার দুপু‌রে ঢাকায় ফিরেছেন।

এর আগে দিল্লির বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ হিসাবে বর্ণনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

উপদেষ্টার সঙ্গে যা হয়েছে তা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু

সেতুর অভাবে ১৫–২০ হাজার মানুষের দুর্ভোগ তিতাসের দড়িকান্দি ব্রিজের অসমাপ্ত কাজ দ্রুত শেষের দাবিতে এমপি বরাবর লিখিত আবেদন

নবম পে-স্কেলে অতিরিক্ত সুবিধা পাবেন যারা

‎আমান উল্লাহ আমানের নির্দেশে তেঁতুলঝোড়ায় মাদকবিরোধী অভিযান: এক মাদক ব্যবসায়ী আটক

রাজারহাটে গভীর রাতে কবর খুঁড়ে লাশ চুরির চেষ্টা

কাহারোলে সুন্দরপুর মুকুন্দপুর ইউনিয়ন বিএনপি নির্বাচিত জনসভা

অবসরে গেলেন রেজাউল মল্লিকসহ পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা

কুমিল্লায ১০-বিজিবির অভিযানে ৭০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল উদ্বার

পৃথক ঘটনায় এক শিক্ষার্থী সহ এক গৃহিণী আত্মহত্যা

কুমিল্লায় ৮৬০ মণ্ডপে দুর্গাপূজা, ১০ অক্টোবর থেকে জোরদার নিরাপত্তা