টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 21 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায ১০-বিজিবির অভিযানে ৭০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল উদ্বার

প্রতিবেদক
এ কে পলাশ
November 21, 2025 5:21 pm

কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় শাড়ি, শাল-চাদরসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০-বিজিবি)।

জব্দ করা এসব পোশাক সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ৬৯ লাখ ৩৫ হাজার পাঁচশ’ টাকা।
শুক্রবার ভোররাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযানকালে এসব মালামাল জব্দ করেন।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে আদর্শ সদর উপজেলায় কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ দল সীমান্ত এলাকায় টহল জোরদার করে। শুক্রবার ভোররাতে ভারত সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে শাহেদবাজার এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে বিজিবি’র টহল সদস্যরা মালিকবিহীন অবস্থায় ফেলে যাওয়া কাপড়ের গাঁইটসমূহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালানকারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।

এসব পোশাক সামগ্রীর মোট বাজারমূল্য আনুমানিক ৬৯ লাখ ৩৫ হাজার পাঁচশ’ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামাল আইন অনুযায়ী কাস্টমসে জমা দেয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট নগরীতে খাদ্য সামগ্রী বিতরণ

জুলাই শহীদের অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা, অভিযোগ মায়ের

এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম

‎ঢাকা বিমানবন্দর ত্যাগ করলেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস

গর্ভবতী নারীকে নিয়ে ঢাকায় আসার পথে বাসের ধাক্কায় চালক ও দুই নারী সহ পাঁচ জনের মৃত্যু

দীর্ঘ আট বছর পর ঢামেক ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি রায়হান আহ্বায়ক ও মিশকাত সদস্য সচিব

যুক্তরাষ্ট্র ইসরায়েল দ্বারা অধিকৃত হয়েছে: ক্যারি বোলার

আশুলিয়ায় জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আইয়ুব আলী সিকদার আটক

হরমুজ প্রণালী বন্ধ করলো ইরান

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কাশেম আলী গ্রেফতার