টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 16 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৬৮ বছর পর এক দিনে চারটি ড্র দেখলো ফুটবল বিশ্ব

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 16, 2026 4:38 pm

ফিফা বিশ্বকাপের ইতিহাসে বিরল এক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। সোমবার (১৫ জুন) ২০২৬ বিশ্বকাপের পঞ্চম দিনে হয়েছে চারটি ম্যাচ। সবগুলো ম্যাচই শেষ হয়েছে সমতায়। একটি ম্যাচেও আসেনি রেজাল্ট। বিশ্বকাপের পঞ্চম দিনে স্পেন–কেপ ভার্দে ০–০, বেলজিয়াম–মিসর ও সৌদি আরব–উরুগুয়ে ১–১ এবং ইরান–নিউজিল্যান্ড ২–২ ড্র করেছে। ৬৮ বছর পর ফিফা বিশ্বকাপের ইতিহাসে এক দিনে চারটি ড্র দেখলো ফুটবল বিশ্ব।

পরিসংখ্যান বলছে, ১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর থেকে এক দিনে চারটি ম্যাচ ড্র হওয়ার ঘটনা মাত্র দুইবার ঘটেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে ১৯৫৮ বিশ্বকাপ একদিনে চারটি ম্যাচ ড্র হয়েছিল। গ্রুপ পর্বে ১৫ জুন ড্র করেছিল সুইডেন–ওয়েলস (০–০), যুগোস্লোভিয়া–প্যারাগুয়ে (৩–৩), ইংল্যান্ড–অস্ট্রিয়া (২–২) ও নর্দান আয়ারল্যান্ড–জার্মানি (২–২)।

দীর্ঘ ৬৮ বছর পর আবারও সেই বিরল রেকর্ডের পুনরাবৃত্তি হলো। ১৯৫৮ বিশ্বকাপে যে দিনে এই কীর্তি গড়া হয়েছিল, কাকতালীয়ভাবে সে দিনটাও ছিল ১৫ জুন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে: পরিবহনমন্ত্রী

ডিজিএফআই মেজর জেনারেলের পরিচয় ব্যবহার করে স্বাস্থ্য অধিদপ্তরে পদোন্নতির তদবির, উত্তর স্টোর কিপার রেজাউল করিম সহ কয়েকজনের বিরুদ্ধে বনানী থানায় মামলা

সীমান্তের ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

রাজধানীর উত্তরায় বার থেকে আটক ১৪০

কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু

ইউনিসেফ থেকে হামের টিকা কিনছে সরকার, বরাদ্দ ৪১২ কোটি টাকা

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ

তিতাসে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

পল্লবীর মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তের গুলিতে বিএনপির কর্মী আহত

বীরগঞ্জে চিকিৎসার আশায় রোমেনা, অর্থাভাবে ছেলের পড়াশোনাও অনিশ্চিত