টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 18 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ও  ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ ​

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
June 18, 2026 12:39 pm

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় বিভিন্ন এলাকায় সরকারি স্থাপনা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পাশে ও সড়কের পাশে ও জনসাধারণের চলাচলে রাস্তার পাশে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী এবং দূরপাল্লার যাত্রীরা।
উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ব্যস্ততম সড়কের পাশেই বর্জ্যের উন্মুক্ত স্তূপ তৈরি হওয়ায় একদিকে যেমন তীব্র দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

এছাড়াও   আবর্জনা পোড়ানোর ধোঁয়ায় মহাসড়কে সড়ক দুর্ঘটনার ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে। ​নাসিরনগর উপজেলার সদরে  এখন পর্যন্ত কোনো নিজস্ব বা স্থায়ী কোনো ডাম্পিং স্টেশন বা বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা গড়ে ওঠেনি। ফলে  উপজেলায় প্রতিদিনের বাজার ও গৃহস্থালির টন টন বর্জ্য এনে ফেলা হচ্ছে ঢ সড়কের পাশে এবং বাইপাস এলাকার খালি জায়গায়। ​

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে জনসাধারণের চলাচলের রাস্তার পাশে স্তূপীকৃত ময়লা-আবর্জনা পচে চারদিকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। সড়ক দিয়ে যাতায়াতকারী যানবাহন  ও ব্যক্তিগত গাড়ির যাত্রী এবং চালকদের নাক-মুখ চেপে এই এলাকা পার হতে হয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সড়কের পাশে থাকা স্থানীয় ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীরা।

দীর্ঘদিনের এই অব্যবস্থাপনার কারণে এলাকায় নানাবিধ চর্মরোগ ও শ্বাসকষ্টজনিত জনস্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে। ​ভোগান্তির এখানেই শেষ নয়; সড়কের পাশের এই ময়লার স্তূপের আকার কমাতে প্রায়শই স্থানীয়রা সেখানে আগুন ধরিয়ে দেয়। এর ফলে সৃষ্ট ঘন কালো ধোঁয়া সড়কে ও বাসা বাড়িতে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। তীব্র গতির এই সড়কে ধোঁয়ার কারণে চালকদের সামনের পথ দেখতে মারাত্মক বেগ পেতে হয়, যা যেকোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন চালকেরা। ​এ বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, নাসিরনগরে ময়লা ফেলার কোন জায়গা নেই। প্রতিদিন বাজারের সব আবর্জনা এনে সড়কের পাশে ফেলা হচ্ছে। দুর্গন্ধে বাসা- বাড়ি,দোকানে বসে থাকা যায় না, কাস্টমাররাও আসতে চায় না। আমরা দ্রুত এর স্থায়ী সমাধান চাই।” ​

পরিবেশবিদদের মতে, সড়কের মতো একটি সংবেদনশীল জায়গার পাশে উন্মুক্তভাবে বর্জ্য ফেলা পরিবেশ আইন ও জনস্বাস্থ্যের পরিপন্থী। দ্রুত বিজ্ঞানসম্মত উপায়ে এই বর্জ্য অপসারণ ও স্থায়ী ল্যান্ডফিল তৈরি করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে। ​ তবে যতদিন না স্থায়ী ব্যবস্থা হচ্ছে, ততদিন সড়কের পাশ থেকে ময়লা অপসারণ করে বিকল্প কোনো স্থানে নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ জনগণ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিতাসে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোটরসাইকেল

ঢাকা-মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক জন নিহত

চিরকুটে লেখা ছিল আমার লাশটা বাড়িতে পাঠিয়ে দিয়েন আমার মায়ের কাছে

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১৭ অক্টোবর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ আকস্মিকভাবে পরিদর্শন করেন

চাল-মুরগির দামে অস্বস্তি, সবজিতে মিলছে স্বস্তি

খানাখন্দে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক; কুমিল্লার অংশে যানজট, জনদুর্ভোগ চরমে

আদানি বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে : স্বাস্থ্যমন্ত্রী

পদ স্থগিত উপজেলা বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি-স্বরূপ পিপিএম পদকে ভূষিত হলেন এস.আই খাজু মিয়া

নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে ছেলের সঙ্গে ধস্তাধস্তি একপর্যায়ে ছুরিকাঘাতে মৃত্যু