টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 24 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক জন নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 24, 2025 1:44 pm
মোটরসাইকেল

ঢাকা-মাওয়া এক্সপ্রেস হাইওয়ের আব্দুল্লাহপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাকিলা আক্তার (৩০)নামে এক জন নিহত হয়েছেন।

শনিবার দুপুরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মৃত শাকিলা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাক্কুরা গ্রামের বাসার শেখের মেয়ে। তিনি রাজধানীর শ্যামলীতে একটি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করতেন। স্বামীর সাথে থাকতের শ্যামলী এলাকায় ভাড়া বাসায়। গতকাল শুক্রবার একটি নিয়োগ পরীক্ষার ভাইভা (মৌখিক পরীক্ষা) ছিল, এজন্য ফরিদপুরে গিয়েছিলেন তিনি।

নিহতের বড় ভাই নাজমুল জানান, আমার ছোট বোন শ্যামলীর আদাবরে সুইট বার্ড কিন্ডারগার্টেন নামে একটি স্কুলে শিক্ষকতা করতেন। তার স্বামী একটি এনজিওতে চাকরি করেন। সামনে বিসিএস পরীক্ষার্থী ছিল। শুক্রবার ফরিদপুরে স্থানীয় স্বাস্থ্যসেবা কমপ্লেক্সে স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগ পরীক্ষা শেষে শনিবার দুপুরের দিকে স্বামীর মোটরসাইকেলের পেছনে বসে ঢাকার শ্যামলীর বাসায় ফিরছিলেন। ঢাকা–মাওয়া মহাসড়কের আব্দুল্লাহপুরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গেলে ছিটকে পড়ে পাশের রোডে ডিভাইডারে লেগে গুরুতর আহত হয় । এ ঘটনায় তার স্বামীও কিছুটা আহত হন। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান আমার বোন আর বেঁচে নেই।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন,‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

Follow us on Facebook . Read Latest News from Us .

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে একই পরিবারে বাবা মা ভর্তি ছেলের মৃত্যু

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত সফরে সরকারি সেবা গ্রহণের মূল্য পরিশোধ করতে হবে: মন্ত্রী পরিষদ সচিব

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ওসমান হাদি মারা গেছেন

৬ মাসে বিরোধী জোটের এমপিরা ৩০৮ অপতথ্যের শিকার

দুমকিতে মসজিদ কক্ষ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু: বিদ্যুতের কাজ করাতে বাধ্য করার অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি স্বজনদের

সংসদের বিশেষ কমিটির প্রথম সভায় ৪০ অধ্যাদেশ

হাইতির বিপক্ষে ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর প্রত্যয় কোচ আনচেলত্তির