টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 18 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্র্যাবের “ফল উৎসব”-এ দেশীয় ফলের সমাহার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 18, 2026 9:05 pm

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)’র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ক্র্যাব মিলনায়তন (৩য় তলায়) এই ফল উৎসব অনুষ্ঠিত হয়।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফকরুল ইসলাম, আকবর হোসাইন মঞ্জু, সদস্য মাশুক নাজিম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্বাগত বক্তব্য রাখেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্। দেশীয় ফলের এ সমাহার দেখে অতিথিবৃন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ সময় আমন্ত্রিত অতিথিরা বলেন, ক্রাইম রিপোর্টাররা শুধু অপরাধের সংবাদ নিয়েই থাকেনা জাতীয় উৎসবেও তাদের অবদান অনস্বীকার্য। আজকের এই দেশীয় ফলের আয়োজনের মাধ্যমে দেশীয় সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়বে। এ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনকে ধন্যবাদ জানান তারা। পাশাপাশি দেশীয় ফল খাওয়ার বিষয়ে সকলকে উৎসাহিত করার আহবান জানান বক্তারা। এই ফল উৎসবে দেশীয় ফলের সমাহার সকলকে মোহিত করেছে। বক্তব্যের পর্ব শেষে উপস্থিত সকলে ফল উৎসবে মেতে ওঠেন। এসময় আননন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, ব্যস্ত নাগরিক জীবনে সাংবাদিকদের এক টেবিলে মৌসুমি ফলের স্বাদ উপস্থাপনের জন্য ক্র্যাবের এ আয়োজন।

ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, আনন্দমুখর পরিবেশে এই ফল উৎসব ক্র্যাব সদস্যদের মিলন মেলায় পরিণত হয়েছে।

এ সময়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, ইসারফ হোসেন ইসা, কামরুজ্জামান খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও ক্র্যাবের সিনিয়র সদস্য সাখাওয়াত হোসেন বাদশা, ক্র্যাবের সাবেক সহ সভাপতি শাহীন আব্দুল বারী, সিনিয়র সাংবাদিক খান মোহাম্মদ সালেক, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আলম, আলাউদ্দিন আরিফ, সিনিয়র সদস্য ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি নজরুল ইসলাম, ক্র্যাবের উপদেষ্টা মর্তুজা হায়দার লিটন ও ইকরামুল কবীর টিপু, সিনিয়র সদস্য মহসীনুল করিম লেবু, শাহ্ মোহাম্মদ মনওয়ার জাহান কবীর, ডিআরইউ’র সাবেক যুগ্ম সম্পাদক ও ক্র্যাবের সিনিয়র সদস্য নাদিয়া শারমিন, ক্র্যাবের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজী, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান (মাহমুদ সোহেল), আইন ও কল্যান সম্পাদক শেখ কালিমউল্লাহ্ নয়ন, কার্যনির্বাহী সদস্য আবু হেনা রাসেলসহ ক্র্যাবের সদস্যবৃন্দ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাক্ষণপাড়ায় জঙ্গলে লুকিয়েও শেষ রক্ষা হয়নি, উদ্ধার ৩৬ কেজি গাঁজা

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন বিরোধী দলীয় নেতার

আজীবন নয় পাঁচ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের প্রস্তাব ইরানের

মতামত ছাড়াই পরিবর্তন,পুলিশের পোশাক পুনর্বিবেচনার আহ্বান বিপিএসএ’র

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান

আসিফ মাহমুদের দুর্নীতি ওপেন সিক্রেট, জামায়াত আমিরও জানেন: রাশেদ খাঁন

ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া