টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 19 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১০ জনের বসনিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিতলো সুইজারল্যান্ড

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 19, 2026 7:49 pm

বসনিয়া–সুইজারল্যান্ড ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে হয়েছে গোলের ছড়াছড়ি। ১০ জনের বসনিয়ার বিপক্ষে বেশ দাপট দেখিয়ে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে সুইজারল্যান্ড।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সুইজারল্যান্ড। প্রথম কয়েক মিনিটেই তারা একাধিক কর্নার আদায় করে নেয়। ৭ মিনিটে গ্রানিত জাকার শট প্রতিপক্ষের রক্ষণে বাধা পায়। ১৯ মিনিটে আবারও সুযোগ তৈরি করে সুইজারল্যান্ড। দান এনদোয়ের দূরপাল্লার শট রুখে দেন বসনিয়ার গোলরক্ষক নিকোলা ভাসিল। কিছুক্ষণ পর রেমো ফ্রয়লারও সুযোগ পেয়েছিলেন, তবে তার শট গোলপোস্টের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিরতিতে থেকে ফিরেও আক্রমণ অব্যাহত রাখে সুইজারল্যান্ড। অবশেষে ম্যাচের ৭৪ মিনিটে ডেকলক ভাঙে সুইসরা। দারুণ এক ভলিতে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন ইয়োহান মানজাম্বি।

ম্যাচের ৮০ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বসনিয়া। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তারিক মুহারেমোভিচ। এই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সুইজারল্যান্ড। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন রুবেন ভারগাস।

এরপর ম্যাচের ৯০ মিনিটে দলের তৃতীয় ও নিজের জোড়া গোলের দেখা পান ইয়োহান মানজাম্বি। এর তিন মিনিট পরে বসনিয়ার হয়ে এক গোল শোধ করেন আমর মেমিচ।

ম্যাচের একেবারে শেষ দিকে একটি পেনাল্টি পায় সুইজারল্যান্ড। স্পট কিক থেকে বসনিয়ার কফিনে শেষ পেরেক ঠোকেন গ্রানিত জাকা। এতে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সুইসরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীর বেতন বাড়ছে ১১ লাখ ডলার

শিবগঞ্জে পরকীয়ার সালিশকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ৪

পাঁচ দিন ঢামেকে মর্গে পড়ে থাকা ১৬টি মরদেহ অবশেষে স্বজনদের কাছে হস্তান্তর করল পুলিশ

সারাদেশে আজ সোনার দোকান বন্ধ

হুথিদের মোকাবিলায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাজ্য

কোনো শক্তি, হুমকি-ধামকি কিংবা মিথ্যা মামলা তাঁকে জনগণ বা দল থেকে বিচ্ছিন্ন করতে পারেনি-হাজী ইয়াছিন

নাসিরনগরে ‎বাজেট কার্যকরের আগেই ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি

ড. ইউনূসের বিরুদ্ধে বিচারাধীন আরও অর্ধশত মামলা