টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 9 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
August 9, 2026 6:13 pm

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এক বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় দলটি। পরে জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে কর্নেল অলি আহমদের নাম চূড়ান্ত করা হয়।

রোববারের বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে স্থানীয় এমপির জন্য বরাদ্দকৃত পরিদর্শন কক্ষের উদ্বোধন

কোনো শক্তি, হুমকি-ধামকি কিংবা মিথ্যা মামলা তাঁকে জনগণ বা দল থেকে বিচ্ছিন্ন করতে পারেনি-হাজী ইয়াছিন

কুমিল্লায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

কুড়িগ্রামে পৃর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ ও লুটপাট

দিল্লি যাচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

ইরানকে সহায়তার অভিযোগে ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

বিমানবন্দর এলাকায় অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

দুই সিটির ২৭টি হাটের মধ্যে ১৯টির ইজারা সম্পন্ন দিয়াবাড়ী হাটের সর্বোচ্চ দর ১৪ কোটি ১৫ লাখ টাকা

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার ৩২