টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 20 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপি

প্রতিবেদক
স ম জিয়াউর রহমান
June 20, 2026 9:57 pm

চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ও বর্ষব্যাপী বৃক্ষ রোপণ-বিতরণ কার্যক্রম সফল করতে গ্রীন রোড শো: চট্টগ্রাম টু বান্দরবান-কক্সবাজার-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ২০ জুন, সকাল ১০টায় নগরীর বহদ্দারহাট চত্বরের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনদিনব্যাপী গ্রীন রোড শো’র উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে বছরে ৫ কোটি চারা রোপণ করার কর্মসূচি ঘোষণা করেছেন, সে লক্ষ্য নিয়ে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স গ্রীণ রোড শো: চট্টগ্রাম টু বান্দরবান-কক্সবাজার কর্মসূচি পালন করছে তা প্রশংসার দাবিদার ও স্মরণীয় কর্মসূচি। এ কর্মসূচি মানুষকে ব্যাপকভাবে পরিবেশ সচেতন করে তুলবে এবং পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সকলকে সরকারের কর্মসূচি সফলে গাছের চারা রোপণ করার আহ্বান জানান এবং সরকারের কর্মসূচি সফলতায় জোরালো ভূমিকা রেখে এগিয়ে আসতে অনুরোধ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভূগোল বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল সরোয়ার, পরিবেশ সংগঠক ও সাংবাদিক মো. মুজিব উল্লাহ তুষার, বিশিষ্ট সমাজসেবী সিআইপি ওসমান খান, বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক রোটারিয়ান এস এম আজিজ, মনির আহমেদ চেয়ারম্যান ফাউন্ডেশনের সভাপতি মোসলেহ উদ্দিন।

সংগঠনের সভাপতি ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য মুহাম্মদ জেবর মুল্লুক, মো. মুজিবুর রহমান, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ কাউসার, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, মোহাম্মদ আব্দুল মোমেন প্রমুখ।

আলোচনা সভা শেষে সংসদ সদস্য আবু সুফিয়ান উপস্থিত ছাত্রছাত্রীসহ জনসাধারণের মাঝে চারা বিতরণ করেন এবং এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুটো ফলদ ও ঔষধী চারা রোপণ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ডাকাত চক্রের সর্দারসহ আটক-৭

সারাদেশে বজ্রবৃষ্টির আভাস

রাজধানীতে পুলিশের একটি গাড়িতে আগুন

জামায়াত বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে, তাদের জ্ঞানের অভাব আছে: মির্জা ফখরুল

নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ

একযোগে তিন দেশে ইরানের অতর্কিত হামলা

বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে: জামায়াত আমির

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

‎নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানালেন প্রতিমন্ত্রী টুকু

পরকীয়ার জেরে কোদালের আঘাতে স্ত্রীকে হ/ত্যা, স্বামী গ্রেফতার