টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 21 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বহাল থাকবে বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 21, 2026 8:53 pm

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মৌখিক পরীক্ষার নম্বর ১০০-তেই বহাল রাখার সিদ্ধান্তের কথা জাতীয় সংসদে জানিয়েছে সরকার। রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম কার্যদিবসে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আব্দুল বারী।

মন্ত্রী বলেন, বিসিএস পরীক্ষার ভাইভা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত করতে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ নির্ধারণ করা হয়েছে, যা ভবিষ্যতেও বহাল থাকবে। তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বর জারি করা বিশেষ প্রজ্ঞাপন (এসআরও নং ৪১২-আই/২০২৪) অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। প্রজ্ঞাপনের বিধি ১৮-এর উপবিধি (১)-এর সারণি অনুযায়ী মৌখিক পরীক্ষার নম্বর পুনর্নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মো. আব্দুল বারী আরও জানান, চলমান ৪৭তম বিসিএস থেকে ১০০ নম্বরের নতুন কাঠামোয় মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। এছাড়া বিশেষ বিসিএস হিসেবে অনুষ্ঠিত ৪৮তম ও ৪৯তম বিসিএসেও একই পদ্ধতিতে ভাইভা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ২০২৫ সালের ২৭ মে প্রকাশিত ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’-এর সংশোধিত বিশেষ বিধানের আওতায় এসব পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মন্ত্রী জানান, আসন্ন ৫০তম বিসিএসসহ পরবর্তী সব বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে। সরকারের এ সিদ্ধান্তের ফলে বিসিএস নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, গতিশীল ও বৈষম্যহীন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নবীজির আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

আসিয়ানের মাধ্যমে রোহিঙ্গা সংকট নিরসনে কাজ করবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে ইরান

উন্নয়ন ও মাদকমুক্ত সমাজের অঙ্গীকারে তেঁতুলঝোড়ায় আমান উল্লাহ আমানের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন

এই বিজয় আমি আমার এলাকার জনগণকে উৎসর্গ করেছিঃ ব্যারিস্টার রুমিন ফারহানা

পদত্যাগ করা রাষ্ট্রপতিকে গ্রেফতারের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

ভাটারায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সহকর্মীর লাঠি রাখাতে আরেক সহকর্মী মৃত্যু

বালিয়াকান্দিতে মসজিদের ইমামদের সাথে হারুনের মতবিনিময় সভা অনুষ্ঠিত