টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 23 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে পুলিশ ও র‍্যাবের পাশাপাশি চলছে সেনা টহল

প্রতিবেদক
জেলা প্রতিনিধি
June 23, 2026 4:32 pm

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে ফরিদপুরে মাঠে রয়েছে সেনাবাহিনী। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা দিতে তারা গতকাল সোমবার সন্ধ্যায় ফরিদপুর পৌঁছেছেন।মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে ফরিদপুর শহর ও মহাসড়কে পুলিশ-র‍্যাবের পাশাপাশি সেনাবাহিনীকে টহল দিতে দেখা যায়।

তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উল্লেখযোগ্য কোনো গ্রেপ্তারের ঘটনাও নেই। আওয়ামী লীগ, ছাত্রলীগ বা কোনো অঙ্গসংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো কর্মসূচি বা তৎপরতা দেখা যায়নি। তবে গতকাল রাতে ছাত্রলীগ একটি কেক কাটা কর্মসূচি পালন করে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, আমাদের স্বাভাবিক যে কার্যক্রম, তা অব্যাহত আছে। শহরের বিভিন্ন পয়েন্ট ও মহাসড়কে আমরা নজর রাখছি, যাতে কেউ সাধারণ মানুষের শান্তি-শৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে না পারে।সেনাবাহিনী পুলিশকে সহযোগিতা করছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন হলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে অথবা আমরা তাদের সঙ্গে সমন্বয় করব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়, ভাঙ্গা রাস্তার মোড়, থানার মোড়, জনতার মোড়, ডিসি অফিস চত্বর, টেপাখোলা মোড়, বাইপাস সড়ক,আলীপুরসহ ও বিভিন্ন মহাসড়কে সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শান্তিপূর্ণভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসব পয়েন্টে টহল দিচ্ছেন।
লেফটেন্যান্ট কর্নেল ইমরান হোসেনের নেতৃত্বে ১৫ আরই ব্যাটালিয়নের ১২৫ জন সেনাসদস্য ফরিদপুরে মোতায়েন করা হয়েছে। তারা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এর অংশ হিসেবে ফরিদপুরে সেনাসদস্যরা মাঠে কাজ করছেন।

ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এ সেনা মোতায়েন করা হয়েছে। এ সময় সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দু’দিনে ট্রাফিক আইনে ২ হাজার ৫৫০ মামলা, ৮৬৫ গাড়ি ডাম্পিং

ভূরুঙ্গামারীতে মাওলানা জুবায়ের হোসাইন ইসলামী আন্দোলনে যোগদান “ইসলামী আন্দোলনের বিকল্প নেই”

নাসিরনগরে উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

অজ্ঞাতনামা মারাদেহ

দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নারীর মৃত্যু

আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়তে চাই: মৎস্য প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়ীয়া-১ আসনে জমে উঠেছে বহুমাত্রিক রাজনৈতিক লড়াই

দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনে মুখরিত রাজারহাটের খুদে বিজ্ঞানীদের স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শন

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক

৫ এপ্রিল থেকে ১৮ জেলায় হাম টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী