টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 24 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানের একাধিক বাড়িতে মিলেছে এডিস মশার লার্ভা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 24, 2026 4:05 pm

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রাজধানীর গুলশানে বিশেষ অভিযান চালিয়েছে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্স। অভিযানে পরিদর্শন করা ছয়টি বাড়ির মধ্যে তিনটিতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হয়। একইসঙ্গে একটি রেস্টুরেন্টে লার্ভা শনাক্ত হওয়ায় ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের উদ্যোগে ঢাকার গুলশানে ‘গুলশান ইয়ুথ ক্লাব’ মাঠের আশেপাশের এলাকায় অভিযান ‘মশক নিধন অভিযানে’ পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এই অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় বেশ কিছু ভবনকে জরিমানাও করা হয়। গুলশানের ১০৭ নম্বর রোডের একটি রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, পরিদর্শন করা ছয়টি বাড়ির মধ্যে তিনটিতেই লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়।

এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন,‘‘ শুধুমাত্র ঢাকা মহানগরে অভিযান পরিচালনার জন্য একটি জাতীয় টাস্কফোর্স গঠন করা হয়েছে। জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকের অভিযানটি এই টাস্কফোর্সের প্রথম কার্যক্রম।’’

এদিকে, আজকের কার্যক্রমে মশার বংশবৃদ্ধি রোধে লার্ভা ধ্বংসকারী দীর্ঘমেয়াদি ‘নোভা লিউরোন’ ট্যাবলেট বিতরণ ও প্রয়োগ করা হচ্ছে। নিজস্ব নিরাপত্তা ও জনস্বার্থে নাগরিকদের ফুলের টব, গাড়ির টায়ার ও পরিত্যক্ত বালতির জমে থাকা পানি পরিষ্কারে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদের দিন কারাগারে বিশেষ আপ্যায়ন পেলেন শহীদুল, মমতাজ, আইভিরা

গ্রীন রোড শো পার্বত্য চট্টগ্রামের মানুষকে পাহাড়, বন রক্ষা ও পরিবেশ সচেতনতায় প্রেরণা দেবে

তেহরানে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্পিকারের বৈঠক

ঢাকা-১৪ আসনে সাবেক এমপি মরহুম আলহাজ্ব এস এ খালেক পুত্র সৈয়দ এ সিদ্দিকের মনোনয়নপত্র জমা

কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

‎ছাত্রদল নেতা মেহেদীর উদ্যোগে গরিব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ ‎

আজ পবিত্র শবে মেরাজ

গুলিস্তানের ফুটপাতে ঈদের বেচাকেনা জমজমাট

জাতিসংঘের মহাসচিবের বার্তা জাতিসংঘের জনসেবা দিবস ২০২৫ উপলক্ষে

কুমিল্লা-৬ এ হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে বিশাল মশাল মিছিল