টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 20 June 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের মহাসচিবের বার্তা জাতিসংঘের জনসেবা দিবস ২০২৫ উপলক্ষে

প্রতিবেদক
Abdullah
June 20, 2025 3:42 pm

ওমার ফারুক

জাতিসংঘের মহাসচিব ২৩ জুন “জাতিসংঘ জনসেবা দিবস” উপলক্ষে এক বার্তায় বলেন, বিশ্বজুড়ে জনসেবকরা উন্নত ভবিষ্যতের নীরব স্থপতি হিসেবে কাজ করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিজেদের প্রশংসার চিন্তা না করেই এবং প্রায়ই বড় ধরনের ব্যক্তিগত ত্যাগ স্বীকার করে তারা সমাজের নিরাপত্তা নিশ্চিত করছেন, জীবনরক্ষাকারী সহায়তা পৌঁছে দিচ্ছেন, শিশুদের শিক্ষাদান করছেন, স্বাস্থ্যসেবা সরবরাহ করছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছেন এবং টেকসই উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছেন।

তিনি বলেন, “একটি সক্ষম জনখাত গঠনের জন্য দক্ষ ও নিবেদিতপ্রাণ জনসেবকদের প্রয়োজন, যারা একদিকে প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থা গড়ে তোলেন, অপরদিকে সুশাসন প্রতিষ্ঠা করেন।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে, যেখানে অনেক সময় জনসেবাকে হেয় করে দেখা হয় বা অপপ্রচারের শিকার হতে হয়, সেখানে জনসেবকদের নিষ্ঠা ও ভালোবাসার স্বীকৃতি দেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে জানান মহাসচিব।

তিনি উল্লেখ করেন, জনসেবকরা দিনরাত পরিশ্রম করে আমাদের সমাজকে এগিয়ে নিচ্ছেন, মানব মর্যাদা প্রতিষ্ঠা করছেন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে গতি এনেছেন।

বার্তার শেষে জাতিসংঘ মহাসচিব বলেন, “জনসেবকরা প্রতিদিন আমাদের জন্য কাজ করেন। এই গুরুত্বপূর্ণ দিনে আসুন আমরা তাঁদের সম্মান জানাই এবং তাঁদের অবদানের যথাযথ মূল্যায়ন করি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের সাথে সংঘর্ষ আহত ৮

অন্তর্বর্তী সরকারের জারি করা ‘মানবাধিকার কমিশন অধ্যাদেশ’ বাতিল, ফিরছে পুরনো আইন

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

প্রকল্পের মেয়াদ শেষ, তবু সরকারি গাড়ি-অফিস ছাড়ছেন না কর্মকর্তা

বাজেট অধিবেশন ঘিরে ডিএমপির কঠোর নির্দেশনা

ককটেল বিস্ফোরণে ২ জন নিহত: ঘটনায় জড়িত জেলা যুবলীগ নেতা শরিফ উদ্দিন গ্রেফতার

কামরাঙ্গীরচরের একটি বাসায় ঝুলছিল এক নারী ঢামেকে মৃত্যু

বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী

নাসিরনগর – মাধবপুর আঞ্চলিক মহাসড়কের পাশে ইয়াবা সহ নারী আটক