টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 25 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে ১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 25, 2026 6:47 pm

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষ্যে দিনাজপুরে ১০ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৯২০ টাকা মূল্যের বিপুল পরিমাণ জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিজিবির দিনাজপুর সেক্টর সদর দফতরের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজিবি জানায়, দিনাজপুর সেক্টরের অধীনস্থ জয়পুরহাট (২০ বিজিবি), ফুলবাড়ী (২৯ বিজিবি) ও দিনাজপুর (৪২ বিজিবি) ব্যাটালিয়ন কর্তৃক বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মাদক জব্দ করা হয়েছিল। ধ্বংসকৃত মাদকের মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রায় ২২ হাজার বোতল ফেনসিডিল ও অন্যান্য সিরাপ, ২০ হাজার পিস ইয়াবা, ৪৫ হাজার পিস ট্যাপেন্টাডল, ৮ হাজার ৯৬২ বোতল বিদেশি মদ, ৯৭ হাজার পিস নেশাজাতীয় ইনজেকশন, বিপুল পরিমাণ মাদক তৈরির ট্যাবলেট, কোকেন ও হেরোইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ. এস. এম. নাছের নিজ হাতে মাদক ধ্বংস করে কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় বক্তারা বলেন, মাদক তরুণ সমাজ ও জাতির ভবিষ্যৎ ধ্বংসকারী এক নীরব ঘাতক। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি ভবিষ্যতেও এমন কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত রাখবে।

উক্ত অনুষ্ঠানে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি এবং দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা, দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধিরা, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ সেক্টর সদর দফতর এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের কর্মকর্তা ও সকল স্তরের বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৩৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল

ক্যান্সার ও কিডনি আক্রান্ত খাদিজা-রোমেনার পাশে আক্কাস আলী

ওসির উদ্যোগে টানা ৩০ দিনের ইফতার বদলির পর থেমে যায় শিবগঞ্জ থানার সেই মানবিক আয়োজন

জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ

ঢাকার ৮টি জোনে চলবে অটোরিক্সা, নতুন উদ্যোগ সরকারের

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার

শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিমের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু ও বান্ধবী মারিয়া আক্তার লিমাকে ফের চার দিনের রিমান্ড

ধাইনগরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন