টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 29 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহানগর উত্তর জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 29, 2026 7:16 pm

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীতে গণমিছিল ও মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর।

সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত ৩৬ জুলাই নিয়ে প্রেস ব্রিফিংয়ে সংগঠনের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এই কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সেলিম উদ্দিন বলেন, জুলাই কেবল একটি মাস নয়, এটি আধিপত্যবাদের বিরুদ্ধে হুংকার এবং স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়। তিনি বলেন, জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, ক্ষমতাসীনরা ক্ষমতায় আসার আগে জুলাইকে ঘিরে যে কথা বলেছিলেন, ক্ষমতায় এসে তার বিপরীত অবস্থান নিয়েছেন।

এ সময় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে-

১ থেকে ১০ জুলাই: গ্রাফিতি অঙ্কন।
১১ থেকে ১৬ জুলাই: শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা।
১৭ থেকে ৩০ জুলাই: শাহাদাতের ঘটনাস্থলভিত্তিক আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী।
২৪ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদানকে স্মরণ করে শিক্ষক- শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ।
৩১ জুলাই: মসজিদে মসজিদে শহিদদের রূহের মাগফিরাত কামনা এবং অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল।
১ থেকে ৪ আগস্ট: ওলামা, শ্রমিক ও মহিলা সমাবেশ।
৫ আগস্ট (৩৬ জুলাই): জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ঐতিহাসিক গণমিছিল।
সেলিম উদ্দিন বলেন, কেন্দ্রীয়ভাবে ঘোষিত জুলাইভিত্তিক কর্মসূচিগুলো বাস্তবায়নেও জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর সক্রিয় ও জোরালো ভূমিকা পালন করবে।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসা, নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ডা.ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারসহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রৌমারী ও রাজিবপুর নদীভাঙনে পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

ব্রাজিলকে কাঁপিয়ে দিলেন ১৮ বছর বয়সী বুয়াদ্দি

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ৮৪৪

আগের পোশাকেই ফিরছে পুলিশ,শুধু প্যান্ট হবে খাকি রঙের

কুড়িগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে,‘ডিভাইস,সহ গ্রেফতার ৬ জন

তারেক রহমানের ওপর হওয়া নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

ইসরায়েলকে অস্ত্র বিক্রির প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ, গ্রেপ্তার শতাধিক

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি স্থায়ী কমিটির নতুন চার সদস্য

কুমিল্লা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি-জামায়াত ১৩টি পদে বিজয়ী আর নিরপেক্ষ প্যানেল ২টি পদে বিজয়ী

চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে ঢামেকে মানববন্ধন তিন দফা দাবি