টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 30 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 30, 2026 7:22 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস শহীদ মিয়া (৭৬) ইন্তেকাল করেছেন ।

গতকাল সোমবার দুপুর পৌনে তিনটার দিকে বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় নুরপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের পুর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাহেল আহমেদ ও পুলিশের পক্ষ থেকে এসআই রামকানাই মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) প্রদান করে।

জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজায় মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে নাসিরনগর উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরের ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রার্থী আটক 

হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ।

বীরগঞ্জে সুজালপুর সাতোর মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি’র নির্বাচনী জনসভা

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

এবার হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক ড্রোন

ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের জাকজমক অভিষেক অনুষ্ঠান

রাজধানীর উত্তরায় গৃহকর্ত্রী হত্যা ও চুরির রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই ২৪ ঘন্টায় হত্যাকারী গ্রেফতার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বিমানবন্দর এলাকায় অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

ভূরুঙ্গামারীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত