রাজধানীর বিমানবন্দর থানার এপিবিএন সংলগ্ন পেট্রোল পাম্প এলাকায় অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ির ধাক্কায় আব্দুল হাই (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত এ এন এক্স বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
শুক্রবার (০৫ জুন) রাত সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে দ্রুত নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে বারোটার দিকে তার মৃত্যু হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা শ্যালক রাসেল জানান,আমার দুলাভাই এ এন এক্স বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। রাতের দিকে বাসায় যাওয়ার পথে এপিবিএন সংলগ্ন পেট্রোল পাম্প এলাকায় অজ্ঞাতনামা দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। আমরা খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আমার দুলাভাই মারা যান।
তিনি আরো জানান, আমার দুলাভাইয়ের গ্রামের বাড়ি, ময়মনসিংহ জেলা গফরগাঁও থানা উত্তর নৌপারা মৃত হালিম উদ্দিনে ছেলে । বর্তমানে ওই এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সে ইনচার্জ পরিদর্শক মো:ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। বাহক ০১৭৬২২০৯১৯৪



















