টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাই সীমান্তে ১৯ ভারতীয় গরুসহ আটক ৪ চোরাকারবারি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 1, 2026 12:50 pm

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় চোরাচালানের সময় ১৯টি ভারতীয় গরু ও দুটি পিকআপ গাড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জোরারগঞ্জের করেরহাট সীমান্ত এলাকা থেকে এসব অবৈধ ভারতীয় গরু জব্দ করা হয়।

পুলিশ জানায়, উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজারসংলগ্ন গামারী বাগানের সামনে পাকা সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযানকালে দুটি পিকআপে করে চোরাচালানের উদ্দেশ্যে পরিবহন করা ১৯টি ভারতীয় গরু জব্দ করা হয়। উদ্ধার হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ ১৬ হাজার টাকা। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত দুটি পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে।এ ঘটনায় আব্দুর রাজ্জাক (৬৫), নজরুল ইসলাম (২২), মো. আরিফ (২৭) এবং রাসেল ওরফে আলম (৩৫) নামে চারজনকে আটক করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢামেকে প্রতারক চক্রের দুই সদস্য আটক করেছে আনসার সদস্যরা

রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু

একনেকে ৪৮৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

মুক্তি পেয়েছে বিজয় পুত্রর প্রথম চলচ্চিত্র ‘সিগমা’, কত আয় করল

কুমিল্লা তিতাসে মাদক বিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকা মেডিকেলের আউটডোর থেকে একটি এসি চুরির ঘটনা ঘটেছে

টোল বুথ’হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের

রাজধানীর বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১৪৮ কেজি গাঁজা ও ১০০ পিছ ইয়াবা’সহ গ্রেফতার-২