টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সখিপুরে নিখোঁজের দুইদিন পর নিজ বাসার পাশের ডোবা থেকে এক বিধবা নারীর লা-শ উদ্ধার

প্রতিবেদক
রেজাউল করিম রিফাত
July 1, 2026 6:58 pm

টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের ২ দিন পর ইসরাত জাহান পারভীন (৪৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তার স্বামীর বাসার পাশের একটি নালার ডোবায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত ইসরাত জাহান পারভীনের স্বামী মৃত হুমায়ুন খান। তারা সখিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকায় নিজস্ব বাড়িতে বসবাস করতেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ জুন রাতে ইসরাত জাহান পারভীনের সঙ্গে তার ছেলের সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন (৩০ জুন) সকালে পরিবারের সদস্যরা একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাননি। বিষয়টি আত্মীয়-স্বজনকে জানানো হলে তারা বাসায় এসে দেখেন, বাড়ির মূল ফটক খোলা এবং ঘরের ভেতরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে সখিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। আশা করছি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মা-ছেলে পেল জিপিএ ৫

চলমান যুদ্ধে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন মুশফিক

কুমিল্লায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত-২ আহত-৭

অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে আছে: মাহদী আমিন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

কৃষি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি, সমাজ, গ্রাম ও শহরের সমন্বিত উন্নয়ন

কৃষি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি, সমাজ, গ্রাম ও শহরের সমন্বিত উন্নয়ন

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা পৌঁছালো বীরগঞ্জের ৩৩১জন দরিদ্র মানুষের ঘরে

ব্রাক্ষণপাড়ায় জঙ্গলে লুকিয়েও শেষ রক্ষা হয়নি, উদ্ধার ৩৬ কেজি গাঁজা

যেখানেই হিজবুল্লাহ প্রয়োজনে সেখানেই হামলা চালাবে ইসরায়েল: নেতানিয়াহু