টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওষুধ, বস্ত্র ও সামুদ্রিক খাতে সহযোগিতায় বাংলাদেশ-মরক্কো একমত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 1, 2026 10:52 pm

ওষুধ, বস্ত্র, জনশক্তি ও সামুদ্রিক খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও মরক্কো। বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মরক্কোর নতুন রাষ্ট্রদূত লাল্লা বুথাইনা এল কেরদৌদি এল কুলালি। বৈঠকে উভয়ই এই আলোচনা করেন।

এসময় বৈঠকে বাংলাদেশ ও মরক্কোর মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি পুনরুল্লেখ করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে নিযুক্ত নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরও জোরদার করতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ, বস্ত্র, পাট ও পাটজাত পণ্য, সামুদ্রিক, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। এছাড়া প্রতিমন্ত্রী ক্রীড়া, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুথাইনা এল কেরদৌদি এল কুলালি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে মরক্কো আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের জন্য একটি কৌশলগত কেন্দ্র। তিনি বস্ত্র, ওষুধ এবং সামুদ্রিক খাতে দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগের (জয়েন্ট ভেঞ্চার) প্রস্তাব দেন। পাশাপাশি, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগসহ সব খাতে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় এবং পারস্পরিক ভিসা মওকুফ চুক্তির ওপর জোর দেন। একই সঙ্গে অংশীদারিত্বকে আরও গভীর করতে নিয়মিত দ্বিপাক্ষিক আলোচনা এবং উচ্চপর্যায়ের সফরের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেমিক্যাল গোডাউনের আগুনের ঘটনায় দগ্ধ আল আমিন (বাবু ) চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ না ফেরার দেশে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে বালিয়াকান্দিতে দিনব্যাপী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

তিতাসে এক রাতে ৫ বাড়িতে চুরি

ভ্যান্সের সফরের আগে পাকিস্তানে মার্কিন গোয়েন্দা দল

স্বাধীনতার ৫৪ বছর পর এই প্রথম মন্ত্রী পেল বাসাইল-সখিপুর দুই উপজেলায় আনন্দ মিছিল

মাস্টারদা সূর্যসেন ‘প্রয়াণ’দিবস,‘মৃত্যুঞ্জয়ী, বিপ্লবীর প্রতি জাতির গভীর শ্রদ্ধা

জ্বালানি চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ: মন্ত্রী টুকু

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

এস.এস.সি পরীক্ষার্থীদের পাশে পৌর ছাত্রদল নেতা মোঃ শহিদুল ইসলাম সোহাগ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি, শিগগিরই শুরু রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ