টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 2 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজির দাম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 2, 2026 4:51 pm

চলতি জুলাই মাসের জন্য ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা, যা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এছাড়া অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বিইআরসি জানায়, বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার পাওয়া যায়। এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম ১২৭ টাকা ৩০ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। যা আগে ছিল ১৫৭ টাকা ৬ পয়সা।বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, জুলাই মাসের জন্য বেসরকারি এলপিজির দাম খুচরা পর্যায়ে ভ্যাটসহ প্রতি কেজি ১২৭ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জুলাইয়ের সমন্বয়ে ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ৭০০ টাকা, ১২ দশমিক ৫ কেজির ১ হাজার ৫৯১ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯১০ টাকা, ১৬ কেজির ২ হাজার ৭ টাকা, ১৮ কেজির ২ হাজার ২৯১ টাকা, ২০ কেজির ২ হাজার ৫৪৬ টাকা, ২২ কেজির ২ হাজার ৮০১ টাকা, ২৫ কেজির ৩ হাজার ১৮৩ টাকা, ৩০ কেজির ৩ হাজার ৮১৯ টাকা, ৩৩ কেজির ৪ হাজার ২০১ টাকা, ৩৫ কেজির ৪ হাজার ৪৫৬ টাকা এবং ৪৫ কেজির ৫ হাজার ৭২৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

২০২১ সালের ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপিজির দর ঘোষণা করে বিইআরসি। তখন জানানো হয়, সৌদি আরবের কনট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী ভিত্তিমূল্য প্রতি মাসে সমন্বয় করা হবে। আর কমিশন, জাহাজভাড়া, আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতার কমিশনে পরিবর্তন আনতে হলে গণশুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই ঘোষণার পর থেকেই প্রতি মাসে এলপিজির নতুন দর ঘোষণা করে আসছে বিইআরসি।

সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। সেই সঙ্গে ওইদিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করে বিইআরসি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়ন বিএনপি’র নির্বাচনী জনসভা

কানাডার এমপি নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

একই পদে দুইজনের এমপিও: রাজারহাটের মুছল্লীপাড়া মাদ্রাসায় বড় জালিয়াতি 

ব্রাহ্মণপাড়ায় ১০ বোতল স্কাফ সিরাপসহ আটক-১

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত

বাজেটে করমুক্ত আয়সীমা আরও বাড়ানোর প্রয়োজন ছিল: সিপিডি

ইউএনওর হাতে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ, এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রতি ক্ষতিগ্রস্তদের কৃতজ্ঞতা

ভূরুঙ্গামারীতে রহস্যজনকভাবে দুটি গাভীর মৃত্যু, অসহায় খামারির প্রায় চার লাখ টাকার ক্ষতি

সম্মিলিত আন্দোলনের ফলে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল