টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 28 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএনওর হাতে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ, এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রতি ক্ষতিগ্রস্তদের কৃতজ্ঞতা

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
July 28, 2026 10:55 am

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রাহাতুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা তুলে দেন। প্রতিটি পরিবারকে দুই বান ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়, যাতে তারা দ্রুত নিজেদের বসতঘর পুনর্নির্মাণ করতে পারেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু মোহাম্মদ সায়েম চৌধুরী, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজু, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের, বিএনপি নেতা মোহাম্মদ ইলিয়াস এবং যুবদল নেতা মোহাম্মদ মুবিন।

সরকারি সহায়তা পাওয়া পরিবারগুলো হলো— স্বপন কান্তি বিশ্বাস, সন্ধ্যা বিশ্বাস, ফুলু বিশ্বাস, পরিমল বিশ্বাস, রূপন বিশ্বাস ও স্বপন বিশ্বাসের পরিবার। অগ্নিকাণ্ডে তাদের বসতঘরসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যাওয়ায় পরিবারগুলো চরম দুর্ভোগের মধ্যে পড়েছিল।
জানা যায়, অগ্নিকাণ্ডের দিন রাতেই রাউজান উপজেলা সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করার আশ্বাস দেন। পরবর্তীতে উপজেলা প্রশাসনের মাধ্যমে সেই সহায়তা বাস্তবায়ন করা হয়।
সরকারি সহায়তা হাতে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়ায় সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় ৪১ অপরাধী গ্রেফতার

রাউজানে সার্বজনীন ঐতিহ্যের এক যুগ পূর্তিতে শ্রীশ্রী গণেশ পূজা

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: জ্বালানিমন্ত্রী

নতুন আবেদন নেই, সরকারি গেজেটে জুলাই শহীদের সংখ্যা ৮৪৩

ঝিনাইদহে রতন বস ও রকন মিয়ার বিরুদ্ধে নারী ও মানবপাচারের অভিযোগ

সিলেটে হত্যা মামলায় চার পরিবহন শ্রমিক নেতাকে অব্যাহতির সুপারিশ নাকচ

১০১ টাকার প্রতীকী মূল্যে ৫ শহীদ পরিবারকে দোকান বরাদ্দ

আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম