টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 2 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির শেষ বিদায় ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
July 2, 2026 9:36 pm

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনও ধরনের হামলা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার আলি আবদোল্লাহি বলেন, আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনকে, যেকোনও ভুল হিসাব থেকে বিরত থাকার সতর্কবার্তা দিচ্ছি। আমাদের দেশের বিরুদ্ধে যেকোনও হুমকি বা আগ্রাসনের কঠোর জবাব দিতে সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

যুদ্ধের প্রথম দিনে বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। তার শেষ বিদায়ের শোকযাত্রা ৪ জুলাই তেহরানে শুরু হবে। ৯ জুলাই নিজ শহর মাশহাদে দাফনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হবে। এর মধ্যবর্তী সময়ে কুম ও ইরাকেও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

খামেনির শেষ বিদায়ে ইরানে হামলার উসকানি ট্রাম্প-ঘনিষ্ঠ লুমারের এর আগের দিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ‘হত্যার লক্ষ্যবস্তু’ বলে মন্তব্য করার পর তিনি বলেন, ইরানের জনগণ বা নেতৃত্বের বিরুদ্ধে যেকোনও হুমকির তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেবে তেহরান।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, শেষ বিদায় অনুষ্ঠানের সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান জানিয়েছেন, তেহরান ও মাশহাদসহ কয়েকটি শহরের আকাশসীমায় সাময়িক বিধিনিষেধ আরোপ করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাক্ষণপাড়ায় জঙ্গলে লুকিয়েও শেষ রক্ষা হয়নি, উদ্ধার ৩৬ কেজি গাঁজা

শিক্ষার্থীদের নৈতিক স্খলন দেখা যাচ্ছে, ফিরিয়ে আনতে হবে – শিক্ষামন্ত্রী

‎বিএনপি নেতা খন্দকার শাহ মাইনুল বিল্টুর সুস্থতার জন্য দোয়া ও ইফতার মাহফিল

বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত,আহত-১

আমাদের অদ্ভুত দেশ ! অধিকাংশ সরকারি কর্মকর্তা – কর্মচারীরা দুর্নীতিবাজ : স্পিকার

বীরগঞ্জে নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর উপজেলা পরিষদ

ভূরুঙ্গামারীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান,তিনটি ট্রাক চালককে জরিমানা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

লিফটের ফাঁকা জায়গা দিয়ে পরে এক নারী মৃত্যু

ডিমলায় নেই জ্বালানি তেলের ভিড়, মিনিটেই মিলছে সেবা