রাজধানীর ডেমরা কোনাপাড়ার মোমিনবাগ এলাকার একটি বাসার চারতলার লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচেপড়ে মোছ: হালিমা কায়সার বকুল (৫৫)নামের এক নারীর মৃত্যু হয়েছেন।
রোববার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডেমরা কোনাপাড়া মমিনবাগে এঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই নারীর ছেলে মোঃ বাপ্পি জানান, ডেমরা কোনাপাড়ার মমিনবাগে আমাদের নিজের চারতলা বাসায়। আমার মা সন্ধ্যার দিকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় হঠাৎ আমার মা নিচে লিফটের ফাঁকা জায়গায় পরে যান। আমরা শব্দ পেয়ে দ্রুত আমার মাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই।পরে সেখানে আমার মায়ের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















