টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 3 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৪ মাস কীভাবে সংরক্ষণ করা হলো আলি খামেনির মরদেহ

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
July 3, 2026 2:04 pm

খামেনির মৃত্যুর চার মাসেরও বেশি সময় পর ৯ জুলাই তাঁর দাফনের প্রস্তুতি নিচ্ছে তেহরান। দীর্ঘ এ সময় খামেনির মরদেহ কীভাবে সংরক্ষণ করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জর্জ ওয়াশিংটন প্রোগ্রামের চরমপন্থা বিষয়ক ও সন্ত্রাসবাদবিরোধী বিশেষজ্ঞ ড. মোহাম্মদ ওমর ফক্স নিউজ ডিজিটালকে বলেন, মরদেহ রাসায়নিকভাবে সংরক্ষণ নয়, বরং শীতলীকরণ ব্যবস্থায় রাখা হয়েছে বলেই প্রায় নিশ্চিত। ইসলামে রাসায়নিক পদ্ধতিতে সংরক্ষণ নিষিদ্ধ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ভিন্ন পরিস্থিতিতে শিয়া আইনে দাফন বিলম্বিত করা ও শীতলীকরণের মাধ্যমে মরদেহ সংরক্ষণের অনুমতি রয়েছে। খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

কর্মকর্তাদের ধারণা, শেষ বিদায় অনুষ্ঠানে এক কোটি ৫০ লাখ থেকে দুই কোটি মানুষের সমাগম হতে পারে।
এদিকে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনো ধরনের হামলা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

সূত্র: ফক্স নিউজ, রয়টার্স

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাস্তায় পড়েছিল অচেতন অবস্থায় এক বৃদ্ধ ঢামেকে নিয়ে আসলে তার মৃত্যু 

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে বিশ্বের উপকার করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ফিলিং স্টেশনে ট্যাগ অফিসারের দায়িত্ব নির্ধারণ

নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে চালু হচ্ছে বিশেষ বেঞ্চ

রাজপথের লড়াকু সৈনিক থেকে সংসদের আসনে এমপি এম এ হান্নান

যুক্তরাষ্ট্রে প্রেমে ব্যর্থ হয়ে ভারতীয় তরুণীকে গুলি করে হত্যা

হরমুজ প্রণালির পর এবার বাবেল মান্দেবও বন্ধের হুঁশিয়ারি ইরানের

ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, বিসিবি যা বলছে

ইরানের মাইন ধ্বংসে হরমুজ প্রণালিতে ‘আন্ডারওয়াটার ড্রোন’ মোতায়েন করবে যুক্তরাজ্য

শিক্ষার্থীদের নামাজে উদ্বুদ্ধ করতে শিক্ষা কর্মকর্তার ব্যতিক্রমী উদ্যোগ, মিলবে পুরস্কার