নারায়ণগঞ্জ শীতলক্ষা সেতুতে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের ধাক্কায় মোঃ তাওহীদ ইসলাম বিজয়(১৮)নামে এক যুবকের মৃত্যু।নিহত ধানমন্ডির ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী।
শনিবার(০২ আগস্ট)বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সন্ধ্যা সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতর ভাই মোঃ রাতুল জানান,আমার ভাই ধানমন্ডি ড্যাফোডিল ইনভারসিটির শিক্ষার্থী মোটরসাইকেল চালিয়ে শীতলক্ষা ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকার মোঃ জহিরুল ইসলামের সন্তান।আমরা তিন ভাই ও ছিল সবার ছোট।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


















