টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 5 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে ১৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 5, 2026 12:00 am

রাজধানীর পল্লবী এলাকায় ১৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. আনোয়ার হোসেন সাঈদ (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।শনিবার (৪ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে পল্লবী থানাধীন থার্টিন হার্টস ক্যাম্প এলাকায় বাথরুম থেকে ফেরার পথে ভুক্তভোগী শিশুর মুখ চেপে ধরে তাকে জোর করে নিজের ভাড়া বাসার দ্বিতীয় তলায় নিয়ে যান অভিযুক্ত আনোয়ার হোসেন সাঈদ। সেখানে শিশুটিকে মারধর করে মুখে বালিশ চেপে অচেতন করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে তাকে বিবস্ত্র অবস্থায় কলপাড়ের একটি পানির হাউজে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও জানায়, স্থানীয় এক ব্যক্তি অজু করতে গিয়ে পানির হাউজে অচেতন ও বিবস্ত্র অবস্থায় শিশুটিকে দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ও ভুক্তভোগীর স্বজনরা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।তিনি জানান, খবর পেয়ে স্থানীয় লোকজন অভিযুক্ত আনোয়ার হোসেন সাঈদকে আটক করে রাখেন। খবর পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি এর আগেও বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে উত্যক্ত করতেন এবং বিভিন্ন ধরনের অশালীন প্রস্তাব দিতেন।

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী

ইরানের পারমাণবিক অধিকার সীমিত করার বৈধ ক্ষমতা ট্রাম্পের নেই: মাসুদ পেজেশকিয়ান

স্কুল শিক্ষার্থীকে গলা কেটে নির্মমভাবে হত্যার আসামি মিলন মল্লিক গ্রেফতার

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ পাস

প্রাথমিকে শিগগিরই ৬০ হাজার শিক্ষক নিয়োগ দিবে সরকার: শিক্ষামন্ত্রী

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ড. ইউনূস জুলাই জাদুঘর শুধু অতীতের স্মৃতি নয়, নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র

মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

রাউজানে নবনির্বাচিত এমপিকে শ্রীশ্রী রাম ঠাকুর আশ্রম-এর শুভেচ্ছা বিনিময়

নির্মাণাধীন ভবনের পানির হাউজে পরে এক শিশুর মৃত্যু