টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 13 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে নবনির্বাচিত এমপিকে শ্রীশ্রী রাম ঠাকুর আশ্রম-এর শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
February 13, 2026 5:35 pm

রাউজান উপজেলার গহিরাস্থ নিজ বাসভবনে চট্টগ্রাম-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জনাব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে শ্রীশ্রী রাম ঠাকুর আশ্রম রাউজান শাখা পরিচালনা পরিষদ।

সম্প্রতি আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আশ্রমের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ নবনির্বাচিত এই জনপ্রতিনিধিকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় আশ্রমের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাফল্য কামনা করা হয়।
বক্তারা বলেন, রাউজানের সার্বিক উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় নবনির্বাচিত সংসদ সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশাই এলাকাবাসীর। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে তাঁর নেতৃত্বে চট্টগ্রাম-৬ আসন আরও সমৃদ্ধ হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আশ্রম কর্তৃপক্ষের এ সম্মাননা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রাউজানের সর্বস্তরের মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আশ্রম পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, সেবাইত, ভক্তবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে ফিস্টুলা রোগী শনাক্তকরণে একদিনের কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

তনু হত্যা: দুই সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৫

গতো এক বছরে চট্টগ্রাম নগরীতে সড়কে ‘প্রাণহানি, ১৩৭ জনের

ডিমলায় ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা দেখতে মানুষের ঢল

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎস্পৃষ্ট

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

আহত পুলিশ হাসানকে দেখতে আইজিপি বাহারুল আলম ঢামেকে আসেন

পর্নো ভিডিও বানিয়ে অনলাইনে বিক্রি, কনটেন্ট ক্রিয়েটার নারীসহ গ্রেফতার ২