টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 5 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিকেন্দ্রীকরণ ছাড়া সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 5, 2026 7:59 pm

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের মাধ্যমে দেশের সব মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ না হলে সর্বস্তরের জনগণের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে না। রোববার (৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ১৫ আগস্ট নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, হাম রোগ পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও এর বিস্তার রোধে কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে সরকার সক্ষম হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি দাবি করেন, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে। এ রোগ প্রতিরোধে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং প্রায় দুই মাস আগ থেকেই প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢামেকের সামনে মরদেহ ফেলে পালিয়েও শেষ রক্ষা হলো না প্রযুক্তির সহায়তায় পরিচয় সনাক্ত ও ডেমরা থেকে গ্রেপ্তার তিন

ইরানের তেল বিক্রি রুখতে একজোট হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ: ট্রাম্প

ব্রাহ্মণবাড়িয়া গভীর রাতে রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

চার ঘণ্টায় ২৮ বার ভূমিকম্পে কাঁপল গোটা যুক্তরাষ্ট্র

আলোচনায় ব্যর্থ হওয়ার পর ইরানকে নৌ-অবরোধের হুমকি ট্রাম্পের

যাত্রাবাড়ী এলাকায় একটি বাসায় ঝুলছিল রিক্সাচালকের মরদেহ

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হলো সিজারিয়ান সেকশন

আবারো কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে নতুন করে সংঘাত

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক এমপি মমতাজ